রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।

রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।
উম্মে সাউদা তাবাচ্ছুম চট্টগ্রাম
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৯:৫০ অপরাহ্ণ

রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক দেশ মেক্সিকো। তাছাড়া অন্যান্য ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে কানাডা, যারা কাতারের বিপক্ষে ছয় গোল করেছে। অন্যদিকে সুইজারল্যান্ডও বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৪–১ গোলের জয় তুলে নিয়েছে।
এদিকে আজ মাঠে নামবে বহুল প্রতীক্ষিত দল ব্রাজিল। মাঠে দেখা যেতে পারে নেইমারকেও। তাদের পাশাপাশি আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করা মরক্কো খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, মেক্সিকোর পর কোন দল নিজেদের পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পারে।

Photo credit: Sky Sports

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন