ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাশিপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন তানভীর আহমেদ শিমুল (২৮)। তিনি উপজেলার চৌবাড়ীয়া দক্ষিণপাড়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন