সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক

সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক
মিহিরুজ্জামান সাতক্ষীরা
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৯:০০ অপরাহ্ণ

সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপনে মিটিং করার অভিযোগে রোববার (২১ জুন) ভোর রাত দেড় টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো,কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি,আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম,সিরাজুল ইসলাম,আজিজুর রহমান ও জিয়ারুল ইসলাম সহ ৮ জন।
পুলিশ জানায়,আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশের নেতৃত্বে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাড়ি ছাদে গোপনে সভা করা হচ্ছে খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ সহ আওয়ামীলীগের ৮ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন