শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক
বিএম মাসূম
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৯:৩২ অপরাহ্ণ

শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

শরীয়তপুরের সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

শনিবার (২১ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সখিপুর থানার এসআই (নিঃ) তাজেল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আরশিনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার মুজা হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়কে তল্লাশি চালানোর সময় বরিশাল জেলার কাউনিয়া থানার ৭ নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা মো. আজিজ বেপারী (৬৫)-কে আটক করা হয়। এ সময় তার দেহের সঙ্গে সাদা স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আজিজ বেপারী আজহার বেপারীর ছেলে। তার মায়ের নাম ফুলবানু।

এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সখিপুর থানা পুলিশ।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন