সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ!

সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ!
বিএম মাসুম শরীয়তপুর
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ

সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ!

 

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার অধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নতুন ভবনের প্রায় ৫০ শতাংশ (অর্ধেক) কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ পর্যন্ত হওয়া মূল ঢালাইয়ের কাজে অত্যন্ত নিম্নমানের ৩ ও ৪ নম্বর ইট এবং খোয়া ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় ঠিকাদার অত্যন্ত ধুরন্ধরতার সাথে এই নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং বাকি কাজও এভাবেই শেষ করার পরিকল্পনা ছিল।

এ স্পষ্ট দেখা যাচ্ছে, কাজের জন্য যে ইটগুলো আনা হয়েছে, সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে।

সখিপুরের এমন একটি ঐতিহ্যবাহী স্কুলের উন্নয়ন কাজে এমন প্রকাশ্য অনিয়ম চললেও যেন তা দেখার কেউ নেই!

এই অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া স্যারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। প্রধান শিক্ষকের অনুপস্থিতি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এদিকে কাজের অনিয়ম নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে, অভিযুক্ত ঠিকাদার জানান— “বাকি কাজগুলো সঠিকভাবে এবং নিয়মানুযায়ী সম্পন্ন করে দেওয়া হবে।”

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভবনের স্থায়ীত্বের স্বার্থে এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শরীয়তপুর জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন