নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ স্কুল এন্ড কলেজকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে এক তরুণ ও এক তরুণীকে শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি একজন ব্যক্তি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন বলেন, “আমি ভিডিওটি আজ মঙ্গলবার ৭ জুলাই সকালে দেখেছি। এর আগে বিষয়টি সম্পর্কে জানতাম না। ভিডিওতে থাকা ছেলেটিকে আমি শনাক্ত করতে পেরেছি। সে এসএসসি পরীক্ষা দিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। এ ধরনের ঘটনা আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের প্রতিষ্ঠানের মানহানির কারণ হয়ে দাঁড়িয়ে ”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ