পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা

পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা
প্রতিবেদক: অমিত করিরাজ , পাবিপ্রবি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১:০৭ পূর্বাহ্ণ

পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন কণ্ঠস্বর আবৃত্তি দল-এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য গঠিত নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনাক নোশিন নেহা।

বুধবার (৮ জুলাই) সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি মো. সাজ্জাদুর রহমান বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী রওনাক নোশিন নেহা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আবৃত্তিকে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করবেন। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত আবৃত্তি কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান তারা।

পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা
সাজ্জাদুর রহমান

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নূরেন সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আমিনা আস সাদিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনুষ্কা মজুমদার, অর্থ সম্পাদক আতিকা আকরাম, সহকারী অর্থ সম্পাদক সিদ্ধার্থ পণ্ডিত, প্রচার সম্পাদক জেবা সামিহা জাহিদ, সহকারী প্রচার সম্পাদক তাহসিন করিম অহনা ও তাসনিয়া তাহসিন শুভ্রা, কর্মশালা বিষয়ক সম্পাদক মজিদা খাতুন অর্পা এবং সহকারী কর্মশালা বিষয়ক সম্পাদক নাঈম ফেরদৌস।

নবনির্বাচিত সভাপতি মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক রওনাক নোশিন নেহা বলেন, “কণ্ঠস্বর আবৃত্তি দলকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যুক্তিবাদ, মানবিকতা ও নান্দনিক চেতনার বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন