দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ 

মো: মোস্তাকিম আল-হাসনাত ( চিরিরবন্দর,দিনাজপুর)
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৭:০২ অপরাহ্ণ

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বৈষম্যের’ অভিযোগ তুলে দিনাজপুরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ’ করেছেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা পরীক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্যের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

রেললাইন “অবরোধের ফলে ওই এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রেলগেটের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলমান ছিল এবং প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত ছিল।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন