মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ !
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, মোঃ আলী নামের এক ব্যক্তি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মদদে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে দিনরাত বালু উত্তোলন করছেন। এতে নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা এবং একটি মাদ্রাসা ভাঙনের মুখে পড়েছে বলে অভিযোগকারীরা জানান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বালুমহাল ইজারা প্রক্রিয়ায় প্রকৃত বাজারমূল্যের তুলনায় কম দামে ইজারা প্রদর্শন করে সরকারি রাজস্বে বড় অঙ্কের ক্ষতিসাধন করা হয়েছে, যার পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলী বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১১:৩০ অপরাহ্ণ