চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
দিনাজপুরের চিরিরবন্দরে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এ আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মোঃ রায়হান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
মোঃ মাহমুদুন নবী, অফিসার ইনচার্জ (ওসি), চিরিরবন্দর থানা।
ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মিনারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার।
আব্দুল মতিন সরকার, মেজবাহুল ইসলাম ও মোকাররম হোসেন মুকুল, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মোরশেদ উল আলম, সাধারণ সম্পাদক, চিরিরবন্দর প্রেসক্লাব।
সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী ও নুর আলম সিদ্দিক, জুলাই আন্দোলনের যোদ্ধা।
আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান।
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ৭:৫৬ অপরাহ্ণ