হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ

হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম

 

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত কৃষি, অবকাঠামো, পরিবেশ ও সামাজিক কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে, যা আধুনিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।

এছাড়া সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এতিম শিশুদের মাঝে চাল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা হিসেবে টিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে নতুন সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য।

 

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি হরিরামপুর উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে তিনি উপজেলার প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ হরিরামপুর গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক টিপু, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিন (মোল্লা শাহিন), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, কৃষক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপজেলার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করা এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ হরিরামপুর গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন