পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

আব্দুল্লাহ আল মোমিন ( পাবনা)
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ

পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বায়ুদূষণ ও অতিরিক্ত শব্দদূষণের অভিযোগে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, পাবনা এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ করে বায়ুদূষণ ঘটানোর অপরাধে এক বালু ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মেরিল বাইপাস এলাকায় যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দুটি বাসের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। এছাড়া জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন