দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৪:৫৯ অপরাহ্ণ

দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর সদর উপজেলা রামসাগর জাতীয় উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এস.এম. হাবিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

 

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন