চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার কমিটির সদস্যদের দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৬:৪০ অপরাহ্ণ

চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার কমিটির সদস্যদের দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ
মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার (MSP) কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের S.A.SP-এর RAINS প্রকল্প এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) বাংলাদেশ-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GAIN বাংলাদেশের কনসালটেন্ট সুবর্ণা ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. ইকবাল হোসেন এবং মাল্টি-স্টেকহোল্ডার (MSP) কমিটির সদস্যবৃন্দ।
দিনব্যাপী প্রশিক্ষণে স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একটি সুস্থ ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
প্রশিক্ষণে MSP কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকায় স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন