চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৪:০৬ অপরাহ্ণ

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো

মো: মোস্তাকিম আল-হাসনাত,দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে ২১ ও ২২ শে আগষ্ট ২৬  বে-সরকারি ভাবে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলায় উদ্ভাবনের উৎসবে মেতেছে চিরিরবন্দরের শিক্ষার্থীরা। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ডা. আমজাদ হোসেন ট্রাস্টের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করা এবং নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় আমেনা-বাকী সহ ৭টি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ও স্থানীয় ৬ টি স্কুলের সর্বমোট ৪১টি স্টলে ৯৭ টি প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি উদ্যোগে এমন বিজ্ঞানমেলার আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞানমেলার উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ জোহরা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, ডা. শামীমা আমজাদ ও আজমত হোসেন সৈকত।
আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল কাজি শাহাবুদ্দিন আহামেদ এর সভাপতিত্বে উক্ত বিজ্ঞান মেলায়  উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান,চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা,এডভাইজার টু চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ট্রাস্ট আজমত হোসেন সৈকত, চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী,আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ট্রাস্টের সচিব জয়ন্ত কুমার রায় সহ আরও অনেকে।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী নিয়ে স্টল সাজায়। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্প সম্পর্কে জানতে চান। এ সময় তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান বলেন ” আমি অত্যন্ত আনন্দিত এরকম একটি সৃজনশীলমুলক আয়োজনে আসতে পেরে, তোমাদের নতুন জিনিস জানার আগ্রহ থাকতে হবে সেইসাথে জ্ঞানকে কাজে লাগিয়ে এক্সপ্লোর করতে হবে যত বেশি এক্সপ্লোর করবে তত বেশি শিখবে। তোমাদের মধ্যে আবিষ্কারের নেশা তৈরি হোক, ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে জগদীশ চন্দ্র বসু তৈরি হোক আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি”।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, যুক্তিবোধ ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা গড়ে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা হবে।
দুই দিনব্যাপী এ বিজ্ঞানমেলা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।
প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন