রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার
মো: মোস্তাকিম আল-হাসনাত,দিনাজপুর
দিনাজপুরে পুলহাটে একটি রাইস মিলের গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোহর আলমকে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মনোহর আলম দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থানে সার সরিয়ে নেওয়ার মাধ্যমে অবৈধভাবে মজুত ও সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তারা আরও দাবি করেন, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৭:৩৯ অপরাহ্ণ