চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো:মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর)

দিনাজপুর চিরিরবন্দরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যা লী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে একটি র্যা লী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে সমাবেশ ও আলোচনা সভা করেছে। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ¦ মাহমুদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ¦ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবাসীর উদ্দ্যেশে দোয়া কামনা করা হয়।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন