অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভূয়া ডাক্তার গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৯ পূর্বাহ্ণ

​অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

মো: মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর)

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান ও অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
​বুধবার সন্ধ্যা ৭টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব,শাহানা আফরোজ উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি রানীরবন্দর নশরতপুর বালাপাড়ায় চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন। অনুসন্ধানে জানা যায়, তিনি ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর নাম ও প্যাড জালিয়াতি করে প্রেসক্রিপশন দিতেন। এ বিষয়ে ডা. রবিউল ইসলাম জানান, তার অনুমতি ছাড়াই বেআইনিভাবে এই প্যাড ব্যবহার করা হচ্ছিল।‎পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন