​বৃষ্টিতে ভিজে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া MP

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩৮ অপরাহ্ণ

বৃষ্টিতে ভিজে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া MP

মো: মোস্তাকিম আল-হাসনাত(দিনাজপুর)

দিনাজপুরের চিরিরবন্দরে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত এ মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।

বৃষ্টিতে ভিজে ভিজেই হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, শ্রীকৃষ্ণের নামগান ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে চিরিরবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন