চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
মো: মোস্তাকিম আল- হাসনাত (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন এবং পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর ফিরোজ হোসেন খান, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম এবং সহকারি শিক্ষা অফিসার জাহান ই গুলশান আরা।
উক্ত আলোচনা সভা ও র্যালীতে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৩ অপরাহ্ণ