ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৫০ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

​মো: মোস্তাকিম আল- হাসনাত(দিনাজপুর) 

দেশ ব্যাপী কর্মসূচি অনুযায়ী  দিনাজপুরের চিরিরবন্দরেও উৎসবমুখর ও সচেতনতামূলক আমেজে শুরু হয়েছে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এ উপলক্ষে আগামী তিন মাসব্যাপী বিস্তৃত এক বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘ইছামতি’তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সারাদেশে এই অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই চিরিরবন্দর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে কার্যক্রমের সূচনা ঘটে।
​তিন মাসব্যাপী এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল সম্পূর্ণরূপে ধ্বংস করা, বসতবাড়ি ও প্রাতিষ্ঠানিক আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সর্বাত্মক জনসচেতনতা সৃষ্টি করা।
​উপজেলা নির্বাহী অফিসার ফতেহা তুজ জোহরা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
​শাহানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি)
​জোহরা সুলতানা, উপজেলা কৃষি অফিসার
​মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
​ডা. আরিফা পারভীন, উপজেলা ভেটেরিনারি সার্জন
​মো. মাহফুজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার
​মেজবাউল ইসলাম, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা বিএনপি
​আব্দুল ওহাব , চেয়ারম্যান, নশরপুর ইউনিয়ন পরিষদ
ইকবাল কাজী​, চেয়ারম্যান, অমরপুর ইউনিয়ন পরিষদ
​অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। কোনো স্থানে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে এবং আশপাশের পরিবেশ যেন পরিচ্ছন্ন রাখা হয়, সে বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

 

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন