খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ! নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে

SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে

SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর বহুল আলোচিত ম্যাচ Sunrisers Hyderabad (SRH) বনাম Royal Challengers Bangalore (RCB) ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ম্যাচটি শুরু হওয়ার আগেই ফেসবুক, ইউটিউব এবং গুগল ট্রেন্ডসে শীর্ষে উঠে এসেছে এই দুই দলের নাম।

বিশেষ করে Virat Kohli-এর পারফরম্যান্স নিয়ে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি। অন্যদিকে SRH-এর হয়ে তরুণ ও বিদেশি তারকাদের পারফরম্যান্স নিয়েও আলোচনা চলছে জোরেশোরে। ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ এই ম্যাচটিকে দেখছে “হাই ভোল্টেজ ক্ল্যাশ” হিসেবে।

বাংলাদেশি দর্শকদের কাছে Indian Premier League সবসময়ই জনপ্রিয়। তবে SRH বনাম RCB ম্যাচটি এবার আলাদা করে নজর কেড়েছে, কারণ দুই দলই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে হাজার হাজার পোস্ট, মিম ও ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলোতে লাইভ আলোচনা এবং ম্যাচ প্রিভিউ কনটেন্টের সংখ্যা বেড়ে গেছে কয়েকগুণ।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই ম্যাচের ফলাফল প্লে-অফের দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে। ফলে শেষ পর্যন্ত কে জিতবে—তা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।

রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগামী এক-দুই দিনের মধ্যেই দায়িত্ব ছাড়তে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাজনৈতিক মহলে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খান। পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মরত এক জ্যেষ্ঠ সচিবের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ঘুরে বেড়াচ্ছে। তবে এসব আলোচনা এখনো অনানুষ্ঠানিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে,

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ে মতবিনিময় চলছে বলে আলোচনা রয়েছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও সাংবিধানিক মহলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।

রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি পদে দলের কোনো জ্যেষ্ঠ নেতাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকলেও, দলীয় পরিচয়ের বাইরে সর্বজনগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকেও বিবেচনায় রাখা হতে পারে। তবে দলের অনেক নেতার মতে, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব থাকাই অধিক উপযুক্ত হবে।

অন্যদিকে সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, যেসব নাম গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো মূলত অনুমাননির্ভর। এখন পর্যন্ত সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সরকার ও বিরোধী দলের মধ্যে সাংবিধানিক ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করার সক্ষমতাকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন উপলক্ষে তিনি ব্যক্তিগতভাবে দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা উল্লেখ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও তিনি বলেন, সরকার প্রয়োজন মনে করলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় সরে দাঁড়াতে তার আপত্তি নেই।

বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লেখিত সম্ভাব্য নাম ও তথ্য বিভিন্ন রাজনৈতিক ও দায়িত্বশীল সূত্রের দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে এখনো কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

‎খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)‎
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩ জুলাই  সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অদিতি সাহা,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির,থানার সাব ইন্সপেক্টর  কৃষ্ণলাল ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য্য,উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মউরিয়ম বেগম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম,ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল মিয়া,বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান রুহুল আমীন,পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ  ফয়সাল মুর্শেদ,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,পূজা উদযাপন কমিটির প্রতিনিধি প্রিয়তোষ আচার্য্য পিন্টু, লুৎফুর নাহার পাপড়িসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্যানেল  চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করন, মাদক-জুয়া,চুরি,ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতনসহ জুন মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

চিরিরবন্দর (দিনাজপুর)
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন, প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সকল ইউপি চেয়ারম্যান, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, ও সেলাইমেশিন বিতরণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন