বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা!
বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা
জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে নিজ বাবার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাবা-মায়ের দাবি, ঘটনার পর থেকে তারা প্রাণভয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
অভিযোগকারী সূত্রে জানা যায়, ভুক্তভোগী, সোমা শেখ (পিতা: মৃত খোদা বক্স শেখ), গ্রাম: টিকোরি। দীর্ঘদিন ধরে তার ছেলের সঙ্গেই জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সে ও তার স্ত্রীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় ভুক্তভোগীর ছেলে গুলজার হোসেন, তার স্ত্রী নাসিমা খাতুন (তাসো) এবং তাদের নাতি তুষার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাবা ও মায়ের অভিযোগ, এ ঘটনার পর থেকে তারা বাড়িতে ফিরতে পারছেন না এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী ব্যাক্তি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী বাবা-মা। আদালতের নির্দেশনায়
ঘটনার প্রকৃত সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার রোজ অপেক্ষায় রয়েছেন অভিযোগকারীরা।
