সিলেটের গর্ব আমাদের অহংকার
সিলেটের গর্ব আমাদের অহংকার
সিলেটের গর্ব আমাদের অহংকার
শিক্ষা, জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে যিনি আজ জাতীয় পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র— জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. রইছ উদ্দিন।
গর্বের বিষয় হলো, তিনি আমাদের সিলেটের সন্তান এবং ঐতিহ্যবাহী দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার একজন কৃতী শিক্ষার্থী। এই মাটির একজন ছাত্র অধ্যবসায়, মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের উপাচার্যের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন— যা সিলেটবাসীর জন্য সত্যিই গৌরবের।
তিনি প্রমাণ করেছেন, মাদরাসার শিক্ষার্থীরাও জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. রইছ উদ্দিন শুধু একজন শিক্ষাবিদ নন; তিনি আমাদের সিলেটের রত্ন, আমাদের অনুপ্রেরণা, আমাদের আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু এবং শিক্ষা ও মানবকল্যাণে আরও বেশি অবদান রাখার তাওফীক দান করুন। আমীন।
সিলেটের গর্ব — ড. রইছ উদ্দিন। দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার গর্বিত সন্তান।
