শরিয়তপুর ভেদরগন্জে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্ৰেপ্তার
শরিয়তপুর ভেদরগন্জে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্ৰেপ্তার
শরিয়তপুর ভেদরগন্জে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্ৰেপ্তার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গৈড্যা এলাকা থেকে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন নুরুজ্জামান বেপারী ও সাজ্জাদ দেওয়ান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ থানার একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের ভেদরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
