জরুরি সফরে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি! মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল
জরুরি সফরে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি! মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল
জরুরি সফরে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি! মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন বলে জানা গেছে। দেশ ছাড়ার বিষয়টি তিনি নিজেই বোর্ডের পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন।
বোর্ডের একাধিক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, সভাপতির সফরের খবর তাঁরা বার্তার মাধ্যমেই জেনেছেন। তবে তিনি ইতোমধ্যে দেশ ছেড়েছেন নাকি আজ রাতেই রওনা হবেন—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কারও কাছে নেই। একজন পরিচালক দাবি করেছেন, আজ রাতেই তাঁর অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করার সম্ভাবনা রয়েছে।

বার্তায় সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, বিদেশে অবস্থান করলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে যেকোনো সময় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।
এছাড়া পবিত্র রমজান উপলক্ষে বোর্ডের সকল পরিচালক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে তিনি দ্রুত দেশে ফেরার প্রত্যাশার কথাও উল্লেখ করেছেন। সভাপতির এই সফরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে, যদিও বিসিবির দৈনন্দিন কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।
