খুঁজুন
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
আজঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬
শিরোনাম
পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে – সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী পাবনায় প্রতারণা মামলায় বিএনপি নেতা কারাগারে পুশ-ইন ঠেকাতে মুখোমুখি বিজিবি-বিএসএফ ভারতকে একের পর এক কূটনৈতিক চিঠি বাংলাদেশের নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার পাবিপ্রবি শিক্ষার্থী সাগরিকা খাতুনের পরিবারের ওপর সশস্ত্রী হামলা: জমি দখলের নামে তাণ্ডব ও প্রাণনাশের আশঙ্কা পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও ৯০ কেজি পলিথিন জব্দ পাবিপ্রবি ছাত্রীদের গণতন্ত্র হলে সিসিটিভি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ! নিরাপত্তার নামে নজরদারি নাকি ছাত্রীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে! আনসার সদস্য এমরানের প্রতারণা ফাঁস শিশু ভর্তি পরীক্ষা বাংলাদেশ: শৈশব নাকি প্রতিযোগিতার যুদ্ধ? RS Fahim Arrest: মিরপুরে ‘মব’ নাটক! ৫টি চাঞ্চল্যকর তথ্য ফাঁস পিএসএল ২০২৬: লাহোরকে হারিয়ে করাচি কিংসের শ্বাসরুদ্ধকর জয় আজকের স্বর্ণের ভরি কত? ২২ ক্যারেট দামে নতুন আপডেট SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে বড় চমক! প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবিপ্রবি উপাচার্য গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ফাঁস! ঈদের আগেই বেনাপোল বন্দরের শ্রমিকদের মুখে হাসি! অগ্রিম বেতন-বোনাস দিল শ্রমিক ইউনিয়ন বিশ্বব্যাংকের প্রকল্পে রাজীব খাদেমের ব্যপক অনিয়ম – ১২ কোটির প্রকল্পে ৩ কোটিই ঘুষ! মানিকগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- সিএনজি ক্ষতিগ্রস্ত আহত ২ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন ময়লার স্তূপ নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড় রুয়েটে দ্বিতীয় ধাপের পরও ফাঁকা ১৫৫ আসন

ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা – অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা – অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা – অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যা করার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানা–তে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলে রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দী এলাকার মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করত। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কর্মরত। পরিবারটির বাড়ি বরিশাল জেলায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান (৬৫), তাঁর ছেলে ইমরান দেওয়ান (৩২), মো. এবাদুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০) ও মো. গাফফার (৩৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর পূর্বপরিচয় ছিল। প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ কিশোরীকে তুলে নেয় এবং তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর বিচার চেয়ে কিশোরীর পরিবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি।

পরিবারের অভিযোগ, অভিযোগ জানানোর কারণে অভিযুক্তরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। নিরাপত্তাহীনতার মধ্যে গত বুধবার রাতে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে বের হন। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে শর্ষেখেতে কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

নিহত কিশোরীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধর্ষণের বিচার নিশ্চিত করার দায়িত্ব নেওয়ার নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করে অর্থ আত্মসাৎ করেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে পরিবারটিকে এলাকা ছাড়তে চাপ দেওয়া হয়। বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলেও দাবি পরিবারের।

এ ঘটনায় এক ফেসবুক পোস্টে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির (খোকন) বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে নিহত কিশোরীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, নিহত কিশোরীর মা ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান চলছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট এলাকার এক ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোঃ সুমন (২৭), পিতা—মোঃ আতিয়ার, সাং—আরিফপুর হাজিরহাট, থানা—পাবনা সদর, জেলা—পাবনা, মাদকদ্রব্য সেবনের অপরাধে দণ্ডিত হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজে মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে এবং আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের পদক্ষেপ সমাজে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

খ,ম,জায়েদ হোসেন ( নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া) 
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল - নাসিরনগর - হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

অবহেলা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে হবিগঞ্জ-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের ৪ লেন প্রকল্প।
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয়  ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি এর যৌথ
প্রচেষ্টায় সড়কটি নির্মাণে ৬১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইতোমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে।
এদিকে উদ্যোগটি সম্পন্ন হলে বদলে যাবে নাসিরনগর- সরাইল ও হবিগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ও জীবনমান। পাশাপাশি ঢাকা-সিলেট সড়কপথে যাতায়াতে কমবে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব।
গত জাতীয় সংসদ অধিবেশনে নাসিরনগর – সরাইল- হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চারলেনে উন্নীত করণের জন্যে জোরালো বক্তব্য পেশ করেছিলেন।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, লাখাই ও নাসিরনগর সীমান্তে বলভদ্র নদীর ব্রিজ থেকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের আওতায় আনা হয়েছে। এতে মোট ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা। ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি ১৪ লাখ টাকা। আর বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়। চারটি পৃথক প্যাকেজে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, অতীতে এ সড়ক সম্প্রসারণের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হলেও নানা জটিলতায় প্রকল্পটি আটকে যায়। এক পর্যায়ে প্রকল্পটি বাতিল করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত জেলাবাসীর বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ আন্দোলনের মুখে তা ঝুলিয়ে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। সড়কটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন জেলাবাসী।
গত সংসদ নির্বাচনের আগেই জি কে গউছ সড়কটি অগ্রাধিকার প্রকল্পে নেয়ার আশ্বাস দেন। নির্বাচিত হয়ে গত ১২ এপ্রিল প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে ডিও দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী সড়কটি উন্নয়নের জন্য ৬১৮ কোটি টাকা বরাদ্দ দেন।

স্থানীয়রা জানান, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কটি চার লেনে উন্নীত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরু হবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তারা প্রত্যাশা করেন।

জি কে গউছ বলেন, গত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এ সড়কটি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে অগ্রাধিকার প্রকল্পে নিই। অবশেষে কাজটি আলোর মুখ দেখাতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি।
তিনি বলেন, বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হয় না। সড়কটি ১০ দশমিক ৩০ মিটার প্রশস্তকরণসহ উন্নয়ন করা হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ। এ সড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সঙ্গে যাতায়াতের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে যায়।

কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

শহীদুল ইসলাম শরীফ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনজুড়ে আজ যেন এক টুকরো আগামীর বাংলাদেশ। কেউ তৈরি করেছে পরিবেশবান্ধব ‘স্মার্ট সিটি’, কেউ দেখাচ্ছে রোবটের চমৎকার কারিশমা, আবার কারও স্টার্ট-আপ প্রজেক্টে উঠে এসেছে আধুনিক কৃষির দারুণ সব সমাধান। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শুক্রবার সকাল ১০টায় কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এসইডিপি’ (SEDP)-এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা বসেছে।

আমান উল্লাহ আমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর শুভ উদ্‌বোধন করেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ঘুরে দেখে এবং তরুণ বিজ্ঞানীদের সাথে কথা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মাঝে মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো কমতি নেই। সঠিক সুযোগ আর একটুখানি পরিবেশ পেলে আমাদের এই তরুণরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি-নির্ভর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই বদ্ধপরিকর।” পাশাপাশি, শিক্ষার্থীদের এই উদ্ভাবনী আইডিয়াগুলোকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে ‘স্টার্ট-আপ’ বা ব্যাবসায়িক উদ্যোগে রূপান্তরের ওপর বিশেষ তাগিদ দেন তিনি।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের চোখধাঁধানো সব উদ্ভাবন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে তাদের নিজেদের হাতে তৈরি রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি, আইটি প্রজেক্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটির মডেল। খুদে বিজ্ঞানীদের এই অবিশ্বাস্য সৃজনশীলতা দেখতে মেলা প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথিবৃন্দ ও আলোচকেরা তরুণদের এই মেধাভিত্তিক চর্চাকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান। উদ্‌বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী।