খুঁজুন
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
আজঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
শিরোনাম
হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয় বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ ‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে – সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী পাবনায় প্রতারণা মামলায় বিএনপি নেতা কারাগারে পুশ-ইন ঠেকাতে মুখোমুখি বিজিবি-বিএসএফ ভারতকে একের পর এক কূটনৈতিক চিঠি বাংলাদেশের নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার পাবিপ্রবি শিক্ষার্থী সাগরিকা খাতুনের পরিবারের ওপর সশস্ত্রী হামলা: জমি দখলের নামে তাণ্ডব ও প্রাণনাশের আশঙ্কা পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও ৯০ কেজি পলিথিন জব্দ পাবিপ্রবি ছাত্রীদের গণতন্ত্র হলে সিসিটিভি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ! নিরাপত্তার নামে নজরদারি নাকি ছাত্রীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে! আনসার সদস্য এমরানের প্রতারণা ফাঁস শিশু ভর্তি পরীক্ষা বাংলাদেশ: শৈশব নাকি প্রতিযোগিতার যুদ্ধ? RS Fahim Arrest: মিরপুরে ‘মব’ নাটক! ৫টি চাঞ্চল্যকর তথ্য ফাঁস পিএসএল ২০২৬: লাহোরকে হারিয়ে করাচি কিংসের শ্বাসরুদ্ধকর জয়

বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ

চিরিরবন্দর (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ

চিরিরবন্দরে অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ
১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ে সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী ৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে “প্রাথমিক বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুইজ, প্রশ্নোত্তর ও লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা; দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব বিশ্বজিৎ দাস; কারেন্ট হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব জালাল উদ্দীন মজুমদার; আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী জনাব ওয়াসিম; আল-কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওবায়দুর রহমান সবুজ; চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুভাস রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জাতীয় শ্রেষ্ট সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব জগদীশ স্যার, প্রাইম রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ, এফএইচ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: ফারুক হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ , অভিভাবকবৃন্দ, চিরিরবন্দর উপজেলার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন এবং অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. রেজাউর রহমান (বকুল)।
শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অনুসন্ধান, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিজ্ঞান অলিম্পিয়াড শিশুদের বিজ্ঞানমনস্ক করে তোলে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনী, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তাদের এ মহৎ উদ্যোগ ভবিষ্যতেও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই প্রত্যাশা। বিশ্বজিৎ স্যারের লেখা বই বিজ্ঞান অলিম্পিয়াডকে আরও উপভোগ্য করেছে।
আজ অংশগ্রহণকারী শিশুদের চোখেমুখে ছিল আনন্দ, উৎসাহ ও শেখার অদম্য আগ্রহ। শিক্ষকদের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের শেখার প্রতি ভালোবাসা সৃষ্টি করা। কারণ আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তারাই গড়ে তুলবে একটি সুন্দর, সমৃদ্ধ, বিজ্ঞানমনস্ক ও উন্নত বাংলাদেশ

হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা। 

আরিফ আহম্মেদ ( ময়মনসিংহ)
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা। 

হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নং শাকুয়াই ইউনিয়নের কাউচিয়া গ্রামের এক যুবক ভুলবশত সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছেন। আটক যুবক ওই এলাকার আফসার উদ্দিনের (আচু ভাই) ছেলে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ-এর মধ্যে বর্তমানে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) চলছে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্তবর্তী এলাকার একজন সচেতন নাগরিক বিষয়টি প্রথমে আটক যুবকের মামা মো. সম্রাটকে ফোনের মাধ্যমে জানান। পরবর্তীতে যুবকের পরিবার ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি জানতে পেরে দ্রুত তৎপরতা শুরু করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় সচেতন মহল তাৎক্ষণিকভাবে ৩৫ ব্যাটালিয়ন বিজিবির সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ করেন।

 

যোগাযোগ করা হলে বিজিবির সেক্টর কমান্ডার যুবকের পরিবারকে আশ্বস্ত করে জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে এবং অন্য কোনো আইনি জটিলতা না পাওয়া গেলে বিজিবি ওই যুবককে ফিরিয়ে এনে নিজ হেফাজতে গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করবে।

 

এদিকে সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৭ নং শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইউনুস আলী খান। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যুবকের পরিচয় নিশ্চিতকরণসহ সব ধরনের দাপ্তরিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সার্বিক সহযোগিতা করছেন।

 

যুবকটি কীভাবে বা কার মাধ্যমে সীমান্ত পার হলো, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। যুবকের বাবার বক্তব্য অনুযায়ী, ছেলেটি বাড়ি থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু কক্সবাজার থেকে সে কীভাবে, কার মাধ্যমে বা কোন পরিস্থিতিতে হঠাৎ সীমান্ত পার হয়ে ভারতে চলে গেল—সে বিষয়ে পরিবার এখনো পরিষ্কারভাবে কিছুই বলতে পারছে না।

 

দীর্ঘ প্রতীক্ষা ও উদ্বেগের মাঝে একটি স্বস্তির খবর পাওয়া গেছে। ইউটিউবে প্রচারিত একটি ভারতীয় সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, আটক যুবকটি সেখানে বসে রুটি ও কলা খাচ্ছে। এই দৃশ্যটি দেখে পরিবার ও এলাকাবাসী অন্তত এতটুকু নিশ্চিত হয়েছেন যে, সে বর্তমানে শারীরিকভাব সুস্থ ও নিরাপদ রয়েছে।

 

যেহেতু বর্তমানে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই যুবকের পরিবার ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। একই সাথে এই সংবেদনশীল বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও কোনো ধরনের মনগড়া তথ্য বা গুজব না ছড়াতে এবং প্রশাসনের ওপর আস্থা রাখতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যুবকের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয়

মোঃ আব্দুল্লাহ ইবনে ওমর (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয়

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয়

বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ও প্রভাবশালী ব্যাটার তাওহীদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে দলের সামগ্রিক উন্নতির স্বার্থে ঘরোয়া ও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিয়মিত ‘স্পোর্টিং উইকেট’ (যে উইকেটে ব্যাটার এবং বোলার দুই পক্ষই সমান সুবিধা পায়) তৈরির ওপর জোর দিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রেক্ষাপটে উইকেটের আচরণ এবং দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ এই মিডল অর্ডার ব্যাটার স্পষ্ট ভাষায় বলেন, “আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে চাই, আমাদের এমন ধরণের উইকেটে-ই খেলতে হবে।”

তিনি মূলত এমন উইকেটের কথা বুঝিয়েছেন, যা ব্যাটারদের বড় রান সংগ্রহে সাহায্য করার পাশাপাশি বোলারদেরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। সাধারণত মিরপুর বা দেশের অন্যান্য ভেন্যুতে মন্থর ও টার্নিং উইকেটে খেলে সাময়িক সাফল্য পাওয়া গেলেও, বড় টুর্নামেন্ট বা আইসিসি (ICC) ইভেন্টগুলোতে গিয়ে বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগতে হয়। তাওহীদ হৃদয় মনে করেন, দেশের মাটিতে নিয়মিত স্পোর্টিং উইকেটে খেললে ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের স্কিল ও মানসিকতা গড়ে উঠবে।

স্পোর্টিং উইকেট বানিয়েও যে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে সিরিজে হারানো সম্ভব, সেটি বাংলাদেশ দল ইতিমধ্যেই প্রমাণ করেছে। উইকেটে কেবল স্পিন বা স্লোয়ারের বাড়তি ফায়দা না নিয়ে, ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কন্ডিশন তৈরি করেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়া সম্ভব—হৃদয়ের চাওয়া, এমন উইকেট যেন দেশের মাটিতে নিয়মিত তৈরি করা হয়।

সামনে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ও অ্যাওয়ে সিরিজের কথা মাথায় রেখে তাওহীদ হৃদয়ের এই সাহসী ও বাস্তবসম্মত মন্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক।

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

 

সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি, জুয়া, নারীদের উত্ত্যক্ত করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকার।

 

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

 

সমাবেশে ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

 

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।