খুঁজুন
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ়, ১৪৩৩
আজঃ শনিবার, ২০ জুন, ২০২৬
শিরোনাম
আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ প্রস্তাবিত বাজেটকে স্বাগত রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।  মাদারগঞ্জে ৯ লাখ টাকায় তৈরি ১২৭ ফুট দীর্ঘ বাইচের নৌকা নামল যমুনার বুকে সিলেটের গর্ব আমাদের অহংকার মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড় সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার স্কুল ছাত্রী উদ্ধার ​ইছামতি নদীর ওপর পুনর্নির্মিত বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন: স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর নদী ভাঙ্গন রোধ ও দেশের উন্নয়নে কাজ করছে সরকার- এমপি আনিসুর রহমান তালুকদার খোকন হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু-শোকে স্তব্ধ গ্রাম শরিয়তপুর ভেদরগন্জে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্ৰেপ্তার সখিপুরে খাল খননে গলা কাটা অকেজো সুইচ গেইট মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ গাজীপুরের – কালিয়াকৈর – চন্দ্রা ড্রেসম্যান লিমিটেডের কারখানার পানি পান করার পর প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন ১০ বছর পর ঈদগাঁও থেকে গ্রেফতার: চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে সোপর্দ সখিপুরে রাড়ী কান্দি হাজী বাড়ী স্কুলসংলগ্ন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজি চালকের নৈরাজ্য বড়াইগ্রামে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ শরিয়তপুরে সখিপুর ২ বছরে ২০ হাজার বৃক্ষরোপেনর ঘোষনা চরভাগা উন্নয়ন ফোরামে চিরিরবন্দরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন চিরিরবন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই বসতবাড়ি

গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ

সিয়াম হোসেন ( গোপালগঞ্জ )
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ

গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ

গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন সেবায় অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পরও অনেক আবেদন অকারণে আটকে রাখা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, আবেদনকারীদের বারবার অফিসে ডাকা হচ্ছে, দীর্ঘ সময় অপেক্ষা করানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে আবেদন বাতিল বা তথ্য হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। কয়েকজন আবেদনকারী জানান, চলতি বছরের মার্চে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশ নিলেও এখনও তাদের আবেদন নিষ্পত্তি হয়নি।

স্থানীয়দের অভিযোগ, অফিসকে ঘিরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে, যার কারণে সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।

এদিকে ভুক্তভোগীরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, আটকে থাকা আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি এবং অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ

আগামীকাল দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ

আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী শ্রমিকের মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে। তাদের স্বজনরা জানিয়েছেন, মরদেহবাহী বিমানটি সকালে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি গ্রামের বজলুর রশীদ (৪০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ও পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় তারা ইরাকে কর্মসংস্থানের জন্য গিয়েছিলেন। গত ২৪ মে ভোরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মস্থলে যাওয়া-আসার পথে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় তারা নিহত হন। দুর্ঘটনার পর থেকেই দুই পরিবার শোকের সাগরে ভাসছে।

জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে বিদেশে পাড়ি জমান। পরিবারের উন্নতির স্বপ্ন নিয়ে ঋণ করে বিদেশ গেলেও সেই ঋণ পুরোপুরি শোধ করতে পারেননি। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান এবং স্বজনরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অন্যদিকে বজলুর রশীদ প্রায় দেড় বছর আগে ইরাকে যান। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমালেও সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তাকে ফিরে আসতে হচ্ছে মরদেহ হয়ে।

স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়েরা অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারাও শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

দুই প্রবাসীর অকাল মৃত্যুতে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি

মো: মোস্তাকিম আল-হাসনাত দিনাজপুর
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি

দিনাজপুর সদর উপজেলারূূ ৫নং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সদরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা।

শুক্রবার দুপুরে নিজ এলাকায় ফুলতলা-পুলহাট আঙ্গারাপুল এলাকায় রাইস মিলের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলাম চান উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান শফিকুল। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে, স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বলেন, “সকালে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন শফিকুল ইসলাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এলাকাবাসী জানান, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় পাটক্ষেত ও ঝোপঝাড়ে বিষাক্ত সাপের উপদ্রব অনেক বেড়েছে। মাঠে বা কৃষি জমিতে কাজ করার সময় স্থানীয়দের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।
জনপ্রিয় এই পল্লী চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।