খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বকাপ উন্মাদনা এবার কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত ভিটায় শৈলকুপায় ফুটবল ভক্তদের ঢল! নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ টুঙ্গিপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ শিশু সন্তানকেও নির্যাতনের দাবি আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ প্রস্তাবিত বাজেটকে স্বাগত রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।  মাদারগঞ্জে ৯ লাখ টাকায় তৈরি ১২৭ ফুট দীর্ঘ বাইচের নৌকা নামল যমুনার বুকে সিলেটের গর্ব আমাদের অহংকার মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড়

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার খবর পাওয়া গেছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছোট ছেলেকে পরিবার থেকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এক বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল ওহাব শেখের ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তাকে সংগঠন থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল ওহাব শেখ তার ছোট ছেলে সজীব শেখকে আনুষ্ঠানিকভাবে পরিবার থেকে ত্যাগ করার ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে ছেলের কোনো কর্মকাণ্ডের জন্য পরিবার কোনো ধরনের দায়ভার নেবে না।

আব্দুল ওহাব শেখ আরও দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বড় ছেলে উপজেলার পাটগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে একাধিকবার সজীব শেখকে বিষয়টি বুঝিয়ে বলা হলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি এবং ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসতে রাজি হননি।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন

ছাইম খান গোপালগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন

 

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে আসা একটি সেনাদল জেলায় পৌঁছে দায়িত্ব গ্রহণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মেজর এ কে এম মাসুদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাস থেকে দুইজন কর্মকর্তা এবং ১৬৯ জন অন্যান্য পদমর্যাদার সদস্য (ওআর)সহ মোট ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। পরে তারা গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর দলটি গোপালগঞ্জে পৌঁছানোর পর থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের তৎপরতা লক্ষ্য করা যায়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। জেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তারা জানান।

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাইম খান,গোপালগঞ্জ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকায় ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা এবং স্বপরিবারে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. নুরুল ইসলাম শেখ।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পাটগাতি গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, পাটগাতি ইউনিয়নের শ্রীরাকান্দি মৌজায় অবস্থিত জমির একটি অংশ তিনি বৈধভাবে ক্রয় করেন এবং প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই এলাকার কয়েকজন ব্যক্তি ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

নুরুল ইসলাম শেখ দাবি করেন, জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। এরপরও একটি প্রভাবশালী মহল বিভিন্ন উপায়ে তাকে জমি থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতায় সম্প্রতি জমিতে থাকা পরিপক্ব গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, প্রায় ২৫ বছর আগে রোপণ করা শতাধিক গাছ সম্প্রতি বিক্রি করা হলে কাঠ ব্যবসায়ীরা গাছ কাটতে গেলে অভিযুক্তরা বাধা প্রদান করে। এ ঘটনায় প্রতিবাদ জানালে তাকে মিথ্যা মামলায় জড়ানো এবং পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে অতীতেও তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত, জমির মালিকানা ও ভোগদখলের অধিকার নিশ্চিতকরণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার হাজারো কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হবে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ ও শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে উপজেলার ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন আবাদে উৎসাহিত করতে প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

পাশাপাশি গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৬০ জন কৃষক এবং পেঁয়াজ চাষ ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আরও ৩২০ জন কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও বালাইনাশক সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারি এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং উন্নত প্রযুক্তি ও মানসম্মত উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম কৃষকদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরে উপকারভোগী কৃষকদের হাতে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।