খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বকাপ উন্মাদনা এবার কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত ভিটায় শৈলকুপায় ফুটবল ভক্তদের ঢল! নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ টুঙ্গিপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ শিশু সন্তানকেও নির্যাতনের দাবি আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ প্রস্তাবিত বাজেটকে স্বাগত রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।  মাদারগঞ্জে ৯ লাখ টাকায় তৈরি ১২৭ ফুট দীর্ঘ বাইচের নৌকা নামল যমুনার বুকে সিলেটের গর্ব আমাদের অহংকার মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড় সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার স্কুল ছাত্রী উদ্ধার ​ইছামতি নদীর ওপর পুনর্নির্মিত বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন: স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর নদী ভাঙ্গন রোধ ও দেশের উন্নয়নে কাজ করছে সরকার- এমপি আনিসুর রহমান তালুকদার খোকন হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু-শোকে স্তব্ধ গ্রাম শরিয়তপুর ভেদরগন্জে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্ৰেপ্তার সখিপুরে খাল খননে গলা কাটা অকেজো সুইচ গেইট মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

পরিবেশ সুরক্ষা ও টেকসই সবুজায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সংস্থাটির সদস্যদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হযেছে ।  বলা চলে কর্মসূচিটি এক প্রকার সবুজ উৎসবে পরিণত হয়েছে।

জাতীয় পর্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের আহ্বানে এবং আশা’র নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় সংস্থার সিলেট অঞ্চলের ৫৯টি শাখার কর্মএলাকায় সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত ২০ জুন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে ২০৪টি চারা হস্তান্তর এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয় আরও ৭৯৯টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা।

আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, “আশা শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সদস্যদের অবসরভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তবে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের এই উদ্যোগ আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এবং অন্যরকম তৃপ্তি দিয়েছে।”

একই অনুভূতির কথা ব্যক্ত করেন আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আবু তাহের চৌধুরী, মো. শামছুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দীন আলী। তারা বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন ছায়া দেবে, ফল দেবে, পরিবেশকে সুরক্ষিত রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।”

শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

বিএম মাসূম
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

শরীয়তপুরের সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

শনিবার (২১ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সখিপুর থানার এসআই (নিঃ) তাজেল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আরশিনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার মুজা হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়কে তল্লাশি চালানোর সময় বরিশাল জেলার কাউনিয়া থানার ৭ নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা মো. আজিজ বেপারী (৬৫)-কে আটক করা হয়। এ সময় তার দেহের সঙ্গে সাদা স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আজিজ বেপারী আজহার বেপারীর ছেলে। তার মায়ের নাম ফুলবানু।

এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সখিপুর থানা পুলিশ।

পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ

প্রতিবেদক পাকুন্দিয়া
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ

পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ

পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ‘মইশাকান্দা’ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় বর্তমানে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও শত শত সাধারণ মানুষকে।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি যেন কাদাপানিতে একাকার হয়ে ছোটখাটো ডোবায় পরিণত হয়। আর শুকনা মৌসুমে ধুলোবালির কারণে রাস্তা দিয়ে হাঁটার কোনো উপায় থাকে না।
​এই রাস্তাটি দিয়ে প্রতিদিন মইশাকান্দা ও আশেপাশের এলাকার শত শত মানুষ স্থানীয় বাজার, উপজেলা সদর ও বিভিন্ন জরুরি প্রয়োজনে যাতায়াত করেন। বিশেষ করে হাটের দিনগুলোতে বাজারে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কোনো সীমা থাকে না।
​সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার সময় ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের। কাদা-পানিতে জামাকাপড় ও বইখাতা নষ্ট হওয়া এখানে নিত্যদিনের চিত্র। অনেক সময় বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছে, যা তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।
​স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয়। বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে পাঠানো—সবখানেই দুর্ভোগ। রাস্তাটির এই মরণফাঁদ দশা দেখার যেন কেউ নেই।”
​এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির কারণে পুরো এলাকার উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। গ্রামীণ যোগাযোগ সচল রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত এই রাস্তাটি পাকাকরণ বা জরুরি সংস্কারের জোর দাবি জানিয়েছেন মইশাকান্দার সর্বস্তরের জনগণ।

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য।

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য।

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য।

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে এক কৃষিশ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রায় চার ঘণ্টা পর জামিল হোসেন (৫০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের আবু মণ্ডলের ছেলে। অভিযুক্ত ইউসুফ আলী ভাঙ্গুড়া উপজেলার চড়-ভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা এবং বর্তমানে সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে ধান মাড়াইয়ের কাজ করতে জামিল হোসেন তার মেয়ে, মেয়ের জামাই ও চাচাতো ভাইকে নিয়ে ভাঙ্গুড়ায় আসেন। তারা উপজেলার কৈডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

নিহতের মেয়ের জামাই আব্দুল কাদেরের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউসুফ আলী জামিল হোসেনকে ধান মাড়াইয়ের কাজে যেতে বলেন। কিছুটা দেরি হবে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ধান মাড়াই মেশিনের চাবি কেড়ে নেন। পরে চাবি ফেরত চাইলে সেই চাবি দিয়েই জামিল হোসেনকে মারধর করা হয় এবং জোরপূর্বক কাজে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় তিন বিঘা জমির ধান মাড়াই করেন।

অভিযোগ অনুযায়ী, কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামিল হোসেন কৈডাঙ্গা গ্রামে ফিরে আসেন। পরে শারীরিক অস্বস্তি অনুভব করলে পাশের নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফিরে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা জানান, তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

এদিকে আব্দুল কাদেরের দাবি, ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলীর চাপে দ্রুত মরদেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত ইউসুফ আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার বাড়িতেও গিয়ে তাকে পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, এ ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহের মাথার পেছনে সামান্য কাটা-ছেঁড়ার দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়ার কারণে ওই আঘাত লেগে থাকতে পারে। শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।