খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বকাপ উন্মাদনা এবার কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত ভিটায় শৈলকুপায় ফুটবল ভক্তদের ঢল! নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ টুঙ্গিপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ শিশু সন্তানকেও নির্যাতনের দাবি আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ প্রস্তাবিত বাজেটকে স্বাগত রাউন্ড অব ৩২-এ প্রথম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো। আজ আবার মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।  মাদারগঞ্জে ৯ লাখ টাকায় তৈরি ১২৭ ফুট দীর্ঘ বাইচের নৌকা নামল যমুনার বুকে সিলেটের গর্ব আমাদের অহংকার মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড় সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার স্কুল ছাত্রী উদ্ধার ​ইছামতি নদীর ওপর পুনর্নির্মিত বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন: স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

মেহেদী হাসান রিপন
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে যশোরে পালিত হলো অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতি যশোরের ঈদ পুনর্মিলনী। শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকদের সরব উপস্থিতি ও আন্তরিকতায় তৈরি হয় এক নান্দনিক পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডা. প্রভাত কুমার। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট চিকিৎসকরা বলেন, দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা শেষে এ ধরনের মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানে দি একমি ল্যাবরেটরিজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং সমিতির উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা প্রদান পর্ব। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডা. গিয়াস উদ্দিন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হারুন অর রশিদ, ডা. একেএম মেসবাহ উর রহমান এবং ডা. জিজিএ কাদরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে চিকিৎসকদের অংশগ্রহণে গানে, কবিতায় ও রম্য কৌতুকে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজনা। ডা. আক্তারুজ্জামান, ডা. আহসান হাবিব ও আফজাল হোসেনের কণ্ঠে গান এবং ডা. ইয়াকুব আলী মোল্লা, ডা. দীপক মন্ডল ও প্রফেসর এনকে আলমের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, পেশাগত জীবনের বাইরেও এ ধরনের সামাজিক উদ্যোগ চিকিৎসকদের অবসর জীবনকে আনন্দময় ও অর্থবহ করে তোলে। চিকিৎসকদের এমন মেলবন্ধন আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজক ও অতিথিরা।

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাইম খান,গোপালগঞ্জ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকায় ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা এবং স্বপরিবারে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. নুরুল ইসলাম শেখ।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পাটগাতি গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, পাটগাতি ইউনিয়নের শ্রীরাকান্দি মৌজায় অবস্থিত জমির একটি অংশ তিনি বৈধভাবে ক্রয় করেন এবং প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই এলাকার কয়েকজন ব্যক্তি ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

নুরুল ইসলাম শেখ দাবি করেন, জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। এরপরও একটি প্রভাবশালী মহল বিভিন্ন উপায়ে তাকে জমি থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতায় সম্প্রতি জমিতে থাকা পরিপক্ব গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, প্রায় ২৫ বছর আগে রোপণ করা শতাধিক গাছ সম্প্রতি বিক্রি করা হলে কাঠ ব্যবসায়ীরা গাছ কাটতে গেলে অভিযুক্তরা বাধা প্রদান করে। এ ঘটনায় প্রতিবাদ জানালে তাকে মিথ্যা মামলায় জড়ানো এবং পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে অতীতেও তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত, জমির মালিকানা ও ভোগদখলের অধিকার নিশ্চিতকরণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার হাজারো কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হবে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ ও শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে উপজেলার ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন আবাদে উৎসাহিত করতে প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

পাশাপাশি গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৬০ জন কৃষক এবং পেঁয়াজ চাষ ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আরও ৩২০ জন কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও বালাইনাশক সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারি এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং উন্নত প্রযুক্তি ও মানসম্মত উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম কৃষকদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরে উপকারভোগী কৃষকদের হাতে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ 

বিএম মাসুম শরিয়তপূর
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ 

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ 

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ 

 

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালের বিরুদ্ধে। এ ঘটনায় সংক্ষুব্ধ স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক শেষে পুলিশের হাতে তুলে দেয়।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দারুল আরকান ইবতেদায়ী মাদরাসায় তাকে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পালং মডেল থানায় নিয়ে যায়।

স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমরান ছৈয়াল দারুল আরকান ইবতেদায়ী মাদরাসার অফিস সহকারীর পাশাপাশি শিশুদের কুরআন ও বাংলা পড়াতেন। তিনি দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন শেষে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আরেক শিশুকে যৌন নিপীড়ন করলে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে তারা শিশুটির কথায় প্রথমদিকে তেমন গুরুত্ব দেননি। সবশেষ ১৮ জুন তিনি আবারও শিশুটির শরীরে হাত দিলে মাদরাসা শেষে শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে তারা মাদরাসায় গিয়ে অভিযুক্তকে খুঁজে পাননি। পরবর্তীতে রোববার সকালে পুনরায় মাদরাসায় গিয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ইমরানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, কয়েকদিন ধরে আমার মেয়ে এসে শিক্ষকের বিরুদ্ধে এসব কথা বলে, কিন্তু আমি বিষয়টি বিশ্বাস করিনি। কিন্তু বৃহস্পতিবার আবারও মেয়ে এসে বলে শিক্ষক ইমরান তার শরীরে হাত দিয়েছেন। পরে সেদিন আমরা গিয়ে তাকে পাইনি। আজ এসে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরেছি পরে শুনি শুধু আমার মেয়ে না এরকম একাধিক শিশুর সঙ্গে তিনি একাজ করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

আতিকুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, অনেক বাচ্চারা তার মায়েদের বিষয়টি বলেছিলো। কিন্তু তারা লোকলজ্জায় কাউকে কিছু বলেনি। আজ যখন এক অভিভাবক প্রতিবাদ করেছে তখন সবাই এসে জড়ো হয়ে বিষয়টি খুলে বলেছে। আলেমরা সমাজের দর্পণ, তারা যদি এমন কাজ করে তাহলে আমরা কোথায় যাবো। আমরা এই অপরাধীর সর্বোচ্চ সাজা চাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ইবতেদায়ি মাদরাসার অফিস সহায়ক ও শিক্ষক এক বাচ্চার স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেছে এমন অভিযোগে স্থানীয়রা তাকে আটকে রেখেছিলো। আমরা খবর পেয়ে ধানুকা এলাকা থেকে তাকে উদ্ধার করেছি। আমিও ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন