কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা।
কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা।
কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা।
এতদ্বারা এপেক্স হোল্ডিংস এর আওতাধীন এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড, এশেরা টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড, এপেরা ইয়ান ডাইং লিমিটেড এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, শ্রমিকদের ১০ বছর চাকরি করলে ১৫ টি (মাসের) মূল মন্ত্রী ও ৩৫ বছর হলে ০৭ টি (মাসের) মূল মজুরী এর দাবির প্রেক্ষিতে, গত ১৫/০৬/২০২৬ ইং তারিখে কারখানার মিটিং রুমে শ্রমিক পক্ষ, কারখানা কর্তৃপক্ষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও বিজিএমইএ এর প্রতিনিধিদের উপস্থিতিতে একটি রিপাক্ষীক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই দাবির একটি আইনি লিখিত মতামত কারখানা কর্তৃপক্ষকে প্রদান করেন, যেখানে উল্লেখ করেন সার্ভিস বেনিফিট বাংলাদেশ শ্রম আইন অনুসারে প্রদান করার জন্য। যার আলোকে গত ২০/০৬/২০২৬ ইং তারিখে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে,
‘কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিদ্যমান স্বেচ্ছায় চাকুরির ইস্তফা জনিত সার্ভিস বেনিফিট সুবিধা আগের মতই চলমান থাকবে এবং শ্রমিকের দাবি অনুযায়ী অতিরিক্ত সার্ভিস বেনিফিট সুবিধা প্রদান করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন এবং সকলকে বাংলাদেশ শ্রম আইন এর প্রতি শ্রদ্ধাশীল থেকে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করেন।’
অদ্য ২১/০৬/২০২৬ ইং তারিখ রোজ রবিবার কারখানার শ্রমিকগণ বেআইনী (আইন বর্হিভূত) দাবিকে কেন্দ্র করে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়ে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করেন। যার প্রেক্ষিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০২৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী (অর্থাৎ কাজ না করলে বেতন পাবে না) কারখানা ২২/০৬/২০২৬ ইং তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর পক্ষে,
