খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বকাপ উন্মাদনা এবার কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত ভিটায় শৈলকুপায় ফুটবল ভক্তদের ঢল! নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ টুঙ্গিপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ শিশু সন্তানকেও নির্যাতনের দাবি আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি

চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা

চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা

চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা

 

টানা ভারী বর্ষণে কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, যা স্থানীয়দের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সড়কে এতটাই পানি জমেছে যে, স্থানীয়রা ব্যঙ্গ করে বলছেন, “এখন আর গাড়ি নয়, এই পথে নৌকা চালানোর সময় এসেছে।”

জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমার অপর্যাপ্ততা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। তারা দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩

মাদারীপুর প্রতিনিধি : বেলায়েত হাওলাদার
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩

মাদারীপুর সদর উপজেলাধীন ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান সহ তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ
মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দের তথ্য তুলে ধরেন। এ সময় ট্যাক্স (ভ্যাট) বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (১ লা জুলাই) ভোর রাত আনুমানিক ৪ ঘটিকার সময় সদর থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে মোবারকদি এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১১০ কার্টনে প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ট্যাক্স) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আর্থিক মূল্য ও রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের চৌকস পুলিশ সদস্যরা
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে যারা জড়িত অন্যদের শনাক্তের জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন)

হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন)

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন)

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন)

 

কুড়িগ্রাম সদর উপজেলার ৪নং ঘোগাদহ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী *মো. মমিনুল ইসলাম (মামুন)। তিনি বর্তমানে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম সদর উপজেলা আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের* দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সমাজসেবা ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের সুখে-দুঃখে অকৃত্রিম বন্ধু হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।

*রাজনৈতিক দর্শন: প্রতিহিংসামুক্ত রাজনীতি ও ইনসাফের অঙ্গীকার*
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূল দর্শনের ভিত্তিতে মমিনুল ইসলাম (মামুন) এমন এক রাজনীতির স্বপ্ন দেখেন, যেখানে ‘প্রতিহিংসা’ বা ‘দলাদলি’র কোনো স্থান নেই। তিনি বিশ্বাস করেন, প্রতিহিংসার রাজনীতি একটি সমাজকে স্থবির করে দেয়, আর ইনসাফের রাজনীতি সমাজকে আলোর পথে নিয়ে যায়। মমিনুল ইসলামের কথায়, “রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে, কাউকে ছোট করার হাতিয়ার হিসেবে নয়। আমি প্রতিহিংসার বৃত্ত ভেঙে সাম্য ও ইনসাফের ভিত্তিতে ইউনিয়ন গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক নির্ভয়ে নিজের কথা বলতে পারবে এবং ন্যায্য অধিকার পাবে।”

তার রাজনীতির মূল প্রতিপাদ্য হলো—‘জনগণের জন্য ইনসাফ, কারো ওপর জুলুম নয়’। তিনি মনে করেন, একটি ইউনিয়ন পরিষদে যখন আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়, তখনই উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।

*সামাজিক উন্নয়ন ও জনসেবায় অঙ্গীকার*
এনসিপি’র রাজনৈতিক দর্শনকে ধারণ করে মমিনুল ইসলাম (মামুন) তার নির্বাচনী ইশতেহারে যে বিশেষ লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন:

* *মাদক ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন:* তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং বাল্যবিবাহ নির্মূলে ইউনিয়নজুড়ে সামাজিক ও নৈতিক আন্দোলনের প্রতিশ্রুতি।
* *ইনসাফভিত্তিক উন্নয়ন:* উন্নয়নের নামে কোনো বিশেষ গোষ্ঠী বা দলের আধিপত্য নয়, বরং প্রতিটি ওয়ার্ডের প্রয়োজন অনুযায়ী পক্ষপাতহীন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করা।
* *প্রতিহিংসামুক্ত সেবা কার্যক্রম:* ইউনিয়ন পরিষদকে সকল প্রকার হয়রানি ও প্রতিহিংসা থেকে মুক্ত রাখা। সরকারি ভাতা, অনুদান ও আইনি সহায়তার ক্ষেত্রে ‘যোগ্যতা’ ও ‘প্রয়োজনীয়তা’ হবে একমাত্র মাপকাঠি, দলীয় পরিচয় নয়।
* *শিক্ষা ও মানবিক মূল্যবোধ:* মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে কাজ করা।

*জনসাধারণের প্রত্যাশা*
স্থানীয়দের মতে, মমিনুল ইসলাম (মামুন) এমন একজন নেতা যিনি ঘৃণা ও প্রতিহিংসাকে তুচ্ছ করে মানুষকে কাছে টানতে জানেন। তার মধ্যে যে ইনসাফ ও ন্যায়পরায়ণতার গুণাবলি রয়েছে, তা ঘোগাদহ ইউনিয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। এলাকাবাসী মনে করছেন, তার এই ইতিবাচক মানসিকতা ইউনিয়নের রাজনৈতিক পরিবেশকে আরও স্থিতিশীল ও জনবান্ধব করবে।

*চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুল ইসলাম (মামুন)-এর বক্তব্য*
“সম্মানিত ঘোগাদহ ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমার কাছে রাজনীতি কোনো পেশা নয়, বরং মানুষের অধিকার আদায়ের একটি পবিত্র মাধ্যম। আমরা যুগ যুগ ধরে প্রতিহিংসার রাজনীতির ফলে ক্ষতিগ্রস্থ হয়েছি। আজ সময় এসেছে সেই গণ্ডি থেকে বেরিয়ে আসার। আমার কাছে প্রত্যেক নাগরিক সমান। ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমার প্রথম এবং প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার ইউনিয়ন পরিষদ হবে এমন এক শান্তির নীড়, যেখানে কোনো গরিব মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, আর কোনো সাধারণ মানুষ কারো প্রতিহিংসার শিকার হবে না। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই, যাতে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, সুখী ও প্রতিহিংসামুক্ত ঘোগাদহ গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের এই সৎ প্রচেষ্টায় সহায় হোন।”

তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

 

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া সামিউল ইসলাম রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই সামিউল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান ও নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান গাজীপুরে নিশ্চিত হওয়া গেলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো অপরাধী আত্মগোপনে থেকে আইনের হাত এড়াতে পারবে না। যেখানেই অবস্থান করুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”