খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বিশ্বকাপ উন্মাদনা এবার কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত ভিটায় শৈলকুপায় ফুটবল ভক্তদের ঢল! নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ টুঙ্গিপাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ শিশু সন্তানকেও নির্যাতনের দাবি আজ দেশে ফিরছে ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সুষ্ঠু বিচারের দাবি জামালপুরে সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসের সেবা নিয়ে অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ প্রস্তাবিত বাজেটকে স্বাগত

মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

ছাইম খান (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ গাজী।

বুধবার উপজেলার বর্ণি ইউনিয়ন এলাকার একটি মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা মাদকের ক্রমবর্ধমান প্রভাব, সামাজিক অবক্ষয় এবং তা প্রতিরোধে জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করেন। কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এর কারণে নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে তাদের পুনর্বাসন ও মানসিক সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের প্রতি আগ্রহ কমানো সম্ভব।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি আরও সচেতন হতে হবে। নৈতিক মূল্যবোধ ও মানবিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-তরুণী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। বক্তারা ভবিষ্যতেও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

দিনাজপুর চিরিরবন্দরে বিকাল ৫ ঘটিকায় চিরিরবন্দর রেলওয়ে চত্তরে নব মুসলিম রামিসা ইসলাম রাফার জীবন নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের সর্বস্তরের ওয়ালামে কেরাম ও সাধারণ তাওহীদি জনতার ব্যানারে বক্তারা বক্তব্য দেন
অবৈধ আটক, নির্যাতনের প্রতিবাদ, দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে চিরিরবন্দর উপজেলার ১০নং পুইন্টি ইউনিয়নের কনা রায় (২২) পিতা-শ্রী মতিন চন্দ্র রায়, সাং-দুর্গাপুর (কামারপাড়া), থানা-চিরিরবন্দর উভয়ে একে অপরকে পছন্দ ও প্রেম ভালোবাসার সম্পর্ক জড়িয়ে জনৈক কনা রায় ও রাকি বিল্লাহ প্রেম ভালোবাসার সম্পর্কের জের ধরিয়া বিবাহের সিদ্ধান্ত নিলে গত ২১/১১/২০২৪ইং তারিখে দিনাজপুর নোটারী পাবলিক সমীপে জনৈক কনা রায় উপস্থিত হইয়া সেচ্ছায় এফিডেভিট মুলে ইসলাম ধর্ম গ্রহন করিয়া মোছাঃ রামিসা ইসলাম রাফা নামে পরিচতি ও প্রকাশ করেন এবং পরবর্তীতে উভয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহের সম্মতি প্রকাশে অতঃপর একই দিন ইসলামী শরীয়াহ মোতাবেক রেজিষ্ট্রি কাবিননামা মুলে আমরা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া একত্রে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর সংসার শুরু করে । কিছুদিন আগে উভয়ের প্রেম ভালোবাসা ও বিবাহের সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন জানিতে পারে। পরবর্তীতে গত ০৬/০৬/২০২৬ইং তারিখ আমার স্ত্রীর পিতা অসুস্থ্যতার কথা বলে পরিবারের লোকজন আমার স্ত্রী রামিসা ইসলাম রাফাকে তাহার নিজ পিত্রালয়ে লইয়া যায়। ঐ দিনের পর হইতে আমি আমার স্ত্রীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করিয়াও আমি আমার স্ত্রীর সাথে কোন যোগাযোগ করিতে পারি নাই। লোক মারফত জানিতে পারিলে আমার স্ত্রীর পিতা-মাতা ও তাহার বোন আমার স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বাড়ীতে আটক রাখিয়াছে এবং আমার সাথে যোগাযোগ করিতে দিচ্ছে না। এমতাবস্থায় আমি আমার স্ত্রীর বিষয়ে খোজখবর ও উদ্ধার করিতে আমার স্ত্রীর পিত্রালয়ে গেলে আমার স্ত্রীর পিতা-মাতা ও বোনের দ্বারা আমার যেকোন ধরনের ক্ষতি সাধন হইতে পারে মর্মে আশংকা করিতেছি। বিধায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া বিষয়টি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন সহ আমার স্ত্রীকে উদ্ধারে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করিলে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন্নবী বলেন অভিযোগের আমরা বিষয়টি নিশ্চিত হলে আমরা আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করিবো
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বক্তব্য দেন

দায়ী মুফতি সুলাইমান আহমাদ
চেয়ারম্যান: দাওয়াতি কাফেলা গাজীপুর

সোহেল সাজ্জাদ
সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলা এনসিপি ও প্রধান সমন্বয়কারী এনসিপি চিরিরবন্দর উপজেলা

মাও. ফয়জুল্লাহ বুলবুল
খেলাফত মজলিস বাংলাদেশ, চিরিরবন্দর উপজেলা শাখা

নওমুসলিমা বোনের স্বামী
মোহাম্মদ রাকিব বিল্লাল

রোকনুজ্জামান রকি
জেলা যুগ্ন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

দোয়া পরিচালনা
মাওলানা আহমদ বিন আলী
নওমুসলিম এইড ফাউন্ডেশন বাংলাদেশ

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

বর্ষা এলেই যে সড়কটি রূপ নিতো এক চরম দুর্ভোগের চিলতে কাদাপথে, অবশেষে সেই চেনা কষ্টের অবসান ঘটতে যাচ্ছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী বাজার এলাকার ‘শরিফের দোকান’ হতে ‘ব্রিজ’ পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির ইটের সলিং (এইচবিবি) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বছরের পর বছর ধরে করা জোরালো দাবির মুখে এই উন্নয়ন কাজ শুরু হওয়ায় গোটা এলাকাজুড়ে এখন আনন্দের আমেজ।

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জয়নুল, সাবেক যুবদল সভাপতি আবু বকর সিদ্দিক, ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ এবং যুবদলের সদস্য সচিব হাসেম মোল্লাসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী পর্বে অতিথিরা বলেন, গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক চাকা সচল রাখতে উন্নত যাতায়াত ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই সড়কটি সংস্কারের ফলে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং বিশেষ করে কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারে নেওয়ার পথ সুগম হবে। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তারা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেন।

স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল এক দুঃস্বপ্নের মতো। জুতো হাতে নিয়ে, জামাকাপড় নষ্ট করে আমাদের যাতায়াত করতে হতো। আজ কাজ শুরু হওয়ায় আমরা সত্যিই আনন্দিত।”

অনুষ্ঠানের সমাপনীতে সড়কটির টেকসই নির্মাণ এবং এলাকাবাসীর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন।

টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি

টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি

টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় প্রায় ২০টি পরিবার চরম ভোগান্তির মধ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ সংশ্লিষ্ট জটিলতার কারণে পানি উন্নয়ন বোর্ডের সড়কটি এখনো পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়নি, ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুমতি নদীর তীরবর্তী মোল্লাহাট-পাটগাতী পানি উন্নয়ন বোর্ডের সড়কের বেশিরভাগ অংশ নির্মিত হলেও এর সংযোগ অংশ এখনো অসম্পূর্ণ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চর গওহরডাঙ্গায় অবস্থিত এবিসি ব্রিকস ইটভাটা ও একটি জুটমিলকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণেই সড়কের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ইটভাটার অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে যাতায়াত করতেন। তবে সম্প্রতি নির্দিষ্ট সময়ের পর ওই পথে প্রবেশের গেট বন্ধ রাখা হচ্ছে। ফলে দিনমজুর, ভ্যানচালক ও সাধারণ বাসিন্দাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রাতের বেলায় বাইরে যাওয়া কিংবা অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় ২০০ ফুট অংশও ব্যক্তিস্বার্থে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাদের মতে, রাস্তার এই অসম্পূর্ণতা এবং বিকল্প পথ ব্যবহারে বিধিনিষেধের কারণে তারা কার্যত বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা খালেদা বেগম বলেন, পরিবারের সদস্যদের কাজের সময় ও চলাচল এখন গেট খোলার সময়সূচির ওপর নির্ভরশীল। রাতের বেলায় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন বাসিন্দা, যারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চান।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন জুটমিল ও ইটভাটা মালিকপক্ষ। প্রতিষ্ঠানের প্রতিনিধি খালিদ হাসান দাবি করেন, নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর গেট বন্ধ রাখা হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে গেট খুলে দেওয়ার জন্য সেখানে সবসময় নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন বলেও তিনি জানান।

সড়ক নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে আলোচনা হয়েছিল, তবে কিছু শর্ত নিয়ে সমঝোতা না হওয়ায় প্রকল্পের কাজ এগোয়নি। রাস্তার বালু অপসারণ বা সড়কের অংশ কেটে ফেলার অভিযোগও তিনি নাকচ করেন।

এদিকে, প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকার কারণ জানতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সমস্যা সমাধানে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়কের অসমাপ্ত অংশের নির্মাণকাজ সম্পন্ন করা হবে এবং তাদের স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।