নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান — ড. খন্দকার মোশাররফ
ছবিঃ বিডি নিউজ ২৬
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান — ড. খন্দকার মোশাররফ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এসব অপতৎপরতা ব্যর্থ করতে দেশের গণতন্ত্রপ্রত্যাশী জনগণকে একসঙ্গে দাঁড়াতে হবে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রাক-নির্বাচনি গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“জনগণের ভোটেই গঠিত হবে প্রকৃত গণতান্ত্রিক সরকার”
মোশাররফ হোসেন বলেন,
“নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার নানামুখী কৌশল চলছে। কিন্তু জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলেই একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।” নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান — ড. খন্দকার মোশাররফ
তিনি পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবের সমালোচনা করে বলেন— এতে জনগণের সরাসরি ভোটাধিকার ক্ষুণ্ণ হবে এবং প্রতিনিধি জনগণের পরিবর্তে দলের প্রতি দায়বদ্ধ হবে। এই ধারণা মূলত নির্বাচন বাধাগ্রস্ত করার একটি নতুন রূপ বলেও তিনি মন্তব্য করেন।
“১৬ বছর জনগণ ভোটাধিকার বঞ্চিত— এবার সবাই পরিবর্তন চায়”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গত ১৬ বছরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। দলটির নেতাকর্মীরা গ্রেপ্তার, নির্যাতন ও অসংখ্য মিথ্যা মামলার মধ্য দিয়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে গেছে।
তিনি আরও বলেন,
“আমাদের বহু সিনিয়র নেতা দীর্ঘ সময় কারাভোগ করেছেন, আমিও বিভিন্ন মামলায় পাঁচ বছর কারাগারে ছিলাম। কিন্তু এখন মানুষ পরিবর্তন চায় এবং ভোট দিতে প্রস্তুত। তাই সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন।”
