খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
আজঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
শিরোনাম
মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০ যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ​নারায়ণগঞ্জে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সন্তান জন্ম দেওয়ার (১২) দিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করলেন স্বামী কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি পর্যটকের ভীড়ে সরগরম। গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ হালুয়াঘাটে মোবাইল গেম আসক্তি তীব্র অবক্ষয়ের মুখে কিশোরেরা প্রশাসনের সহযোগিতা চায় সচেতন মহল হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয় বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ ‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ

ছাইম খান ( গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ)
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ

গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ

গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম থেকে সিলনা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির করুণ অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যান চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও অজানা কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। ফলে যেখানে কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, গুয়াধানা ব্রিজ থেকে জ্ঞান ডাক্তারের ব্রিজ পর্যন্ত অংশে পুনর্নির্মাণ কাজ শুরু করা হলেও নির্দিষ্ট একটি অংশ সম্পন্ন করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে খুঁড়ে রাখা ও ক্ষতিগ্রস্ত অংশগুলোতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বেদগ্রাম রেলক্রসিং, টাবুরিয়া ঘাটা, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এলাকা এবং মন্ডল মার্কেটের সামনে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। অনেক স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যাওয়ায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে, যা পথচারী ও চালকদের জন্য বড় ঝুঁকির কারণ।

প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে স্বল্প দূরত্ব অতিক্রম করতেও অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বহু বছর ধরে এই সড়কের দুরবস্থার কারণে আমরা ভোগান্তি পোহাচ্ছি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের ভাষ্য, রাস্তার গর্ত ও ভাঙা অংশের কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে রাতের সময় আলোস্বল্পতার কারণে সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের সমস্যার বিষয়ে অবগত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তারা দ্রুত বন্ধ হয়ে যাওয়া সংস্কারকাজ পুনরায় চালু করে পুরো সড়কটি টেকসইভাবে মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, আর কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি।

মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ

মোঃ হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ

মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ

কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষার্থীবান্ধব ও মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘জাতীয় ছাত্রশক্তি’র নতুন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুন, ২০২৬ তারিখে জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদনে আগামী ৬ মাসের জন্য এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান যৌথ স্বাক্ষরে এই সাংগঠনিক কমিটির অনুমোদন দেন। জেলা শাখার মুখ্য সংগঠক নূর আমিনের বিশেষ সুপারিশের ভিত্তিতে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত এই কমিটিতে শাকিল চৌধুরীকে আহ্বায়ক এবং আপেল মাহমুদ আরিফকে সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নুরু মিয়া এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান মুহি মনোনীত হয়েছেন।

 

দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির আহ্বায়ক শাকিল চৌধুরী মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দেওয়া অত্যন্ত গৌরবের ও দায়িত্বের। জেলা নেতৃবৃন্দের আস্থার প্রতি সম্মান রেখে, দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সততা ও শৃঙ্খলার সাথে সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, তাদের প্রাথমিক লক্ষ্য হলো সদর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তৃণমূলের ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মেধার বিকাশ ও নৈতিক শিক্ষার প্রসারে বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি হাতে নেওয়া হবে।

 

সদস্য সচিব আপেল মাহমুদ আরিফ তাঁর বক্তব্যে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাঁরা এমন একটি ছাত্রসমাজ বিনির্মাণ করতে চান যা শিক্ষা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে বলীয়ান হবে। ক্যাম্পাসগুলোতে দুর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

 

কমিটি অনুমোদনকালে জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান নতুন কমিটিকে অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, কুড়িগ্রামে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকবিরোধী সচেতনতা ও শিক্ষা সেমিনার আয়োজন করার জন্য তাঁরা নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন।

 

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রাগীব আহসাব রুদ্র, এইচ এম নূর আমিন, আশরাফুল আলম, সবুজ রানা শান্ত, নাজমুল হাসান লিমন, আশরাফুল ইসলাম, আদনান হাবিব, অনামিকা আক্তার রিতু, শাহীন আলম, শাকিল আহমেদ (য), আহসান হাবিব শাফি, মোস্তফা সরদার, আপেল মিয়া, ফিরোজ আলী ও ফেরদৌস রহমান।

 

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— আসাদুল হাবিব আরমান (দপ্তর), রাব্বি হোসেন রনি (প্রচার ও প্রকাশনা), শামীম বাবু শান্ত (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), আসাদুল্লাহ আল গালিব (শিক্ষা বিষয়ক), মমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফুয়াদ হাসান, একরামুল হক, হাসেদুল হক হাসু, আফজাল হোসেন, রেজাউল আহমেদ, সুমন ইসলাম, সাব্বির ইসলাম ও সামিউল ইসলাম। নতুন এই কমিটির হাত ধরে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি ইতিবাচক ও সুস্থ ধারার ছাত্ররাজনীতির বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

ছাইম খান (গোপালগঞ্জ)
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জের সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলার সময় জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুই বাস মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাস দুটিতে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আল মুজাহিদ (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা জোরদার এবং প্রশিক্ষক (মেন্টর) তৈরির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার এবং জেলা শিক্ষা অফিসের একজন ইন্সপেক্টর।
প্রশিক্ষণে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষকদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।