খুঁজুন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ়, ১৪৩৩
আজঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
শিরোনাম
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০ যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ​নারায়ণগঞ্জে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সন্তান জন্ম দেওয়ার (১২) দিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করলেন স্বামী কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি পর্যটকের ভীড়ে সরগরম। গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ হালুয়াঘাটে মোবাইল গেম আসক্তি তীব্র অবক্ষয়ের মুখে কিশোরেরা প্রশাসনের সহযোগিতা চায় সচেতন মহল হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয় বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ ‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা।

সেবুল আহমদ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা।

ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা।

ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা।

 

ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনার সময় নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় এসআই মো. সাদেক ও সঙ্গীয় ফোর্স তাদের ধাওয়া করলে অভিযুক্তরা স্থানীয় এলাকার ভেতর দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ছয়টি কার্টন তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

ছাইম খান (গোপালগঞ্জ)
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০

গোপালগঞ্জের সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলার সময় জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুই বাস মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাস দুটিতে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আল মুজাহিদ (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা জোরদার এবং প্রশিক্ষক (মেন্টর) তৈরির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার এবং জেলা শিক্ষা অফিসের একজন ইন্সপেক্টর।
প্রশিক্ষণে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষকদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে

উম্মে সাউদা তাবাচ্ছুম ( চট্টগ্রাম )
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে

বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে

বিশ্বকাপের পঞ্চম দিনে সকল দলই মাঠ ছাড়ল অমীমাংসিত ফল নিয়ে। বিশেষ করে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, যা কিনা কেপ ভার্দের বিপক্ষে একটি গোলও করতে পারেনি। তাছাড়া এক–এক গোলে ড্র করেছে বেলজিয়াম–মিশর এবং সৌদি আরবও এক–এক গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে।

তাছাড়া এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ইরান, যারা বেশ সংকটের মধ্য দিয়ে বিশ্বকাপে এসেছে এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।

তাছাড়া আজকে মাঠে নামতে চলেছে গত আসরের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। তারা বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থান বহু আগেই প্রমাণ করেছে। এই দুটি ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এবার প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে এবং সকল দলই অপর দলের প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি দলই বুঝিয়ে দিচ্ছে যে এবারের প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে।