বাড়তে পারে দেশের বৃষ্টিপাত
ছবিঃ বিডি নিউজ ২৬
উত্তর বঙ্গোপসাগর
ও আশপাশের এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।বাড়তে পারে দেশের বৃষ্টিপাত, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের শেষ ভাগে এই লঘুচাপ তৈরি হতে পারে।

শনিবার
(২০ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি আকারে সক্রিয় রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে।

আগামী
বাড়তে পারে দেশের বৃষ্টিপাত , ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তবে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে তা ধীরে ধীরে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তাই উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
