আমার উপজেলা, আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত
-
মো: মোস্তাকিম আল-হাসনাত,দিনাজপুর

-
বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান
দিনাজপুর সদর উপজেলা থেকে শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান-২০২৬।
১২ আগস্ট, ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুম, দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নদীয়া বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশনস, রাজু উলিয়াম রোজারিও।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক,৭নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,৮নং শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এর পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণে অভিভাবকদের সচেতন করার উপর অধিক গুরুত্বারোপ করেন বক্তারা।

