খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালেত যুবকের কারাদণ্ড ও জরিমানা রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার ২৪শে আগষ্ট ইয়াসমিন হত্যা দিবস চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো ​দিনাজপুরের আমবাড়ী দৌলতপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার কমিটির সদস্যদের দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ ​ফুলবাড়ীতে বাসের চাপায়,শিশু স্কুলছাত্রী নিহত, আড়াই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি ঘুষ ছাড়া মিলছিল না সেবা,দিনাজপুরের ভূমি অফিসের তহশিলদারসহ ৩জন গ্রেফতার দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত চিরিরবন্দরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ আহত ১২ জন, থানায় মামলা দায়ের দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তারেক রহমানের ভারত সফর নিয়ে নাহিদের কড়া বার্তা তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ওয়াহ-পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস আমার উপজেলা, আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত টেকনাফের হোয়াইক্যংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নিভে গেল দুই তাজা প্রাণ চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​ চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছাত্র হত্যা মামলার আসামি শিবলী সাদিকের বিশ্বস্ত আব্দুস সবুর(তপন) অবাধে সক্রিয় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও শিক্ষা নগরি চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চমক অব্যাহত। মো: মোস্তাকিম আল হাসনাত,দিনাজপুর। এবারের এসএসি ২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৫৮.০৫ শতাংশে নেমে এলেও ব্যতিক্রম “শিক্ষা নগরী” চিরিরবন্দর। বোর্ডের গড়ের চেয়ে অনেক বেশি পাসের হার ও জিপিএ-৫ নিয়ে ফের আলোচনায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে পৌঁছেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছর পাশের হার নেমে এসেছে ৫৮ দশমিক ০৫ শতাংশে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ কমেছে, পাশাপাশি বেড়েছে শূন্য ফলাফল করা স্কুলের সংখ্যা কিন্তু এর মধ্যেই ব্যতিক্রম চিরিরবন্দর উপজেলার ১০টি পরিচিত স্কুলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মোট ১৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৮৮ জন গড় পাসের হার ৮৮.৮৫ শতাংশ যা বোর্ডের গড়ের চেয়ে ৩০.০৮ শতাংশ বেশি। সরকারী বেসরকারী মোট ১০টি স্কুলের এবারের ২০২৬ এসএসসি পরীক্ষায় ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ১৩৩৭ জন পরিক্ষার্থী মধ্যে ৮৮.৮৫ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ১১৮৮ জন পরিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৬৯৪ জন পরিক্ষার্থী। আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন পরীক্ষার্থী, আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২১৭ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০২জন পরীক্ষার্থী, মেহের-হোসেন রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন পরীক্ষার্থী , সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ৭১ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন পরিক্ষার্থী। পিছিয়ে নেই সরকারি ও এমপিওভুক্ত স্কুল গুলিও আলোকডিহি জান বক্স উচ্চ বিদ্যালয় থেকে ২৫৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৯.৫৩ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ২০৬ জন জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন পরিক্ষার্থী, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৮৮.০৬ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ১১৮ জন জিপিএ-৫ পেয়েছে ৩০ জন পরিক্ষার্থী, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৩.৯১ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৬ও জন জিপিএ-৫ পেয়েছে ১৭ জন পরিক্ষার্থী, আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন পরিক্ষার্থীর মধ্যে থেকে ৭৮.২৬ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে ৮ জন পরিক্ষার্থী, দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৭.৬৩ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন পরিক্ষার্থী, হাশিমপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮০ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৬.২৫ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৬১ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৪ জন পরিক্ষার্থী। মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, “বোর্ডের ফল খারাপ হলেও আমরা আমাদের মান ধরে রেখেছি। সারা বছর মডেল টেস্ট, দুর্বলদের আলাদা কেয়ার আর অভিভাবকদের সাথে যোগাযোগের কারণে এই ধারাবাহিকতা।” সিটি রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান বলেন ,” এবারের প্রশ্নপত্র ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ তুলনামুলক কঠিন হলেও চিরিরবন্দরকে ঘিরে গড়ে ওঠা আবাসিক অনাবাসিক স্কুলগুলোর কঠোর মনিটরিং ও পড়াশোনার পরিবেশের কারণেই এই সাফল্য।” চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “বোর্ডে যখন পাসের হার কমেছে, তখন আমাদের উপজেলার প্রতিষ্ঠানগুলো ভালো করেছে এটা আমাদের জন্য গর্বেরই, প্রতিষ্ঠানগুলোর পরিশ্রম ও শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহই এই ধারাবাহিক সাফল্যের কারণ সেইসাথে কিছু প্রতিষ্ঠান ভালো কলেও বেশকিছু স্কুল আশানুরূপ ফলাফল করতে পারে নাই। আমরা এই স্কুলগুলিতে বিশেষ মনিটরিং এর করবো যাতে করে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকেও ভালো ফলাফল বের করে আনতে পারি সেই চেষ্টাই করবো “। শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মো: মোস্তাকিম আল- হাসনাত দিনাজপুর, শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা। সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা একত্রিত হতে শুরু করেন। পরে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভে অংশ নেন এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটির হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলে নিয়োগ ব্যবস্থায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। এর ফলে যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক নিয়োগ কোনোভাবেই ব্যক্তিগত সম্পর্ক, প্রভাব বা সুপারিশনির্ভর হওয়া উচিত নয়। একজন শিক্ষকের যোগ্যতা, মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থার মান ধরে রাখতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন। শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষকরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই শিক্ষক নিয়োগে সামান্য অনিয়মও দীর্ঘমেয়াদে পুরো শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ তৈরি হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠে। শিক্ষার্থীদের ভাষ্য, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও একটি যোগ্য প্রজন্ম গড়ে তুলতে দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করার দাবি জানান তারা। রাতের এই বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষক নিয়োগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার মান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম কিংবা দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না। শিক্ষার্থীদের দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমন একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেখানে প্রার্থীর মেধা, যোগ্যতা ও দক্ষতাই হবে নিয়োগের প্রধান মানদণ্ড। নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস লোডশেডিংয়ে রেকর্ড! দেশের অনেক এলাকায় ১০ ঘণ্টাও থাকছে না বিদ্যুৎ ১২ আগস্ট আকাশে বিরল দৃশ্য! ২ মিনিট ১৮ সেকেন্ডে অন্ধকারে ঢেকে যাবে সূর্য বাংলাদেশে Xiaomi-এর নতুন REDMI 17 ৭৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের গুঞ্জন! আসছে নতুন মুখ ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবল! সেই সাপ নিয়েই হাসপাতালে ৫৫ বছরের নারী নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮%

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো:মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর)

দিনাজপুর চিরিরবন্দরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যা লী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে একটি র্যা লী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে সমাবেশ ও আলোচনা সভা করেছে। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ¦ মাহমুদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ¦ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবাসীর উদ্দ্যেশে দোয়া কামনা করা হয়।

​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ

​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ

মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর

​দিনাজপুর ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নেমে আসবে।
​সোমবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​প্রতিমন্ত্রী সরকারি বিদ্যালয়ের অবহেলার মানসিকতা দূর করার ওপর জোর দিয়ে বলেন, “বেসরকারি স্কুলের খবরাখবর এলাকাবাসী রাখে, সরকারি প্রাথমিকে কেউ নজর দেয় না। ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’—এই ধারণা আমরা আর দেখতে চাই না। বর্তমান সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে।”
​বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয়দের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে। ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে তিনি জানান, এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হবে, যাতে বিদ্যালয় পরিচালনা আরও সুষ্ঠু হয়।
​দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইসরাত জাহান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালেত যুবকের কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালেত যুবকের কারাদণ্ড ও জরিমানা

মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর 

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে ইবনে রাব্বি (২৭) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানাধীন ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ইবনে রাব্বিকে তার নিজ শয়নকক্ষের ভেতরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দেখতে পেয়ে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে আটক ইবনে রাব্বিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেটের দুটি খোসা, দুটি গ্যাস লাইট, এক পিস ফয়েল পেপার, একটি কাঁচি, টাইলসের ভাঙা টুকরা, একটি মাদক সেবনের পাইপ ও দুটি সিগারেট উদ্ধার করা হয়।

আটক ইবনে রাব্বি চিরিরবন্দর হাজীমিয়া পাড়ার মো. আবু তালেবের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার

রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার

মো: মোস্তাকিম আল-হাসনাত,দিনাজপুর

দিনাজপুরে পুলহাটে একটি রাইস মিলের গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোহর আলমকে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মনোহর আলম দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থানে সার সরিয়ে নেওয়ার মাধ্যমে অবৈধভাবে মজুত ও সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তারা আরও দাবি করেন, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।