অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভূয়া ডাক্তার গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
মো: মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান ও অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব,শাহানা আফরোজ উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি রানীরবন্দর নশরতপুর বালাপাড়ায় চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন। অনুসন্ধানে জানা যায়, তিনি ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর নাম ও প্যাড জালিয়াতি করে প্রেসক্রিপশন দিতেন। এ বিষয়ে ডা. রবিউল ইসলাম জানান, তার অনুমতি ছাড়াই বেআইনিভাবে এই প্যাড ব্যবহার করা হচ্ছিল।পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ