দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মদিন উপলক্ষে পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর জন্মদিনে নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বুলবুল কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক তানজিল আরেফিন,সবনিয়র যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন তুহিন, আরো উপস্তিত ছিলেন ছাত্র দল নেতা আব্দুর রাহিম রোহান,রিয়েল শেখ,সুরোভি,বাকিবিল্লাহ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। শেষে মাওলানা জাহাঙ্গীর এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
