জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ অনলাইন ডেস্ক
জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তখন কোনো শক্তিই তা বন্ধ করতে পারে না। তিনি আশ্বস্ত করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য এর পরে বাজার পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বেড়েছে। তবে বাজার এখনো নিয়ন্ত্রণে রয়েছে। প্রচুর পরিমাণে আলু মজুদ আছে, কিন্তু পাইকারি থেকে খুচরা পর্যায়ে পৌঁছাতে দামের তারতম্য হচ্ছে। এর ফলে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছে না, বরং মধ্যস্বত্বভোগীরাই বাড়তি মুনাফা করছে।
