নির্বাচন এর জন্য প্রস্তুত এন সি পি
ছবিঃ অনলাইন ডেস্ক
নির্বাচন এর জন্য প্রস্তুত এন সি পি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে তারা আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য দেন।
নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান
নির্বাচন এর জন্য প্রস্তুত এন সি পি এ কথার যের এ নাহিদ ইসলাম বলেন, “সংস্কার এড়িয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তির ওপর গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায়। এই ভিত্তি যত দ্রুত নিশ্চিত হবে, তত দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
চীন সফরে এনসিপি প্রতিনিধি দল
তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে। সফরের মূল উদ্দেশ্য হলো দুই দলের মধ্যে সম্পর্ক জোরদার করা।
নাহিদ ইসলাম বলেন, “এই সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন বিনিময় করা হবে। পাশাপাশি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।”
প্রবাসীদের সঙ্গেও সাক্ষাৎ
সফরকালে চীনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
