প্রয়োজনে নুরকে বিদেশে পাঠানোর আশ্বাস অন্তর্বর্তী সরকারের
ছবিঃ অনলাইন ডেস্ক
প্রয়োজনে নুরকে বিদেশে পাঠানোর আশ্বাস অন্তর্বর্তী সরকারের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তারা জানিয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে নুর ও অন্যান্য আহত নেতাদের বিদেশে পাঠানো হবে বলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার (৩০ আগস্ট)
প্রয়োজনে নুরকে বিদেশে পাঠানোর আশ্বাস অন্তর্বর্তী সরকারের , দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, নুরুল হক নুর কেবল গণঅধিকার পরিষদের নেতা নন, বরং জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম অগ্রণী মুখ। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সাহসী ভূমিকা রাখা এ নেতার ওপর হামলাকে সরকার নৃশংস ও অগ্রহণযোগ্য হিসেবে নিন্দা জানায়।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়, নুর ও তার আহত সহযোদ্ধাদের প্রতি জাতি ঐক্যবদ্ধভাবে সংহতি প্রকাশ করছে। তাদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রার্থনা রয়েছে।
এছাড়া
অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, এ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করা হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা পদমর্যাদার কারণে কেউ দায় এড়াতে পারবে না। অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
