পূজায় সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত : র্যাব ডিজি
ছবিঃ বিডি নিউজ ২৬
পূজায় সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত : র্যাব ডিজি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পূজায় সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত : র্যাব ডিজি বলেন, “পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার ইউনিট অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কোনো গুজব ছড়িয়ে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত না হয়।”
তিনি আরও জানান
র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারাদেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে কাজ করছে। কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা প্রমাণিত হলে গুজবকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব ডিজি বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রতিটি ক্ষেত্রে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি এবারের দুর্গাপূজা নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হবে।”
পূজা আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, “দিন-রাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিন।”
পূজায় সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত : র্যাব ডিজি , র্যাব সদর দফতর থেকে জানানো হয়েছে, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
নিরাপত্তা নিশ্চিত করতে

র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্স কমান্ডো টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং কার্যক্রমেও অংশ নেবে।
র্যাবের মহাপরিচালক আশা প্রকাশ করেছেন, দেশের সর্বত্র উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
