খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ২৬ এমএমসিএফডি গ্যাস

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ২৬ এমএমসিএফডি গ্যাস

ছবিঃ বিডি নিউজ ২৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ২৬ এমএমসিএফডি গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর ফলস্বরূপ ৩ ডিসেম্বর থেকে কূপটি প্রতিদিন প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে।

বুধবার গ্যাস সরবরাহের উদ্বোধন ঘোষণা করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। অনুষ্ঠানে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেন, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরাও উপস্থিত ছিলেন।

ওয়ার্কওভার শেষে উৎপাদন প্রায় দ্বিগুণ

বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে কূপটির ওয়ার্কওভার কাজ পরিচালিত হয়। আগে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেলেও পানি ও বালুর কারণে উৎপাদন ব্যাহত হতো। নতুন ওয়ার্কওভার সম্পন্ন হওয়ায় কূপটি এখন শুষ্ক (ড্রাই) গ্যাস সরবরাহে সক্ষম, ফলে উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে।

সামনে আরও কূপ যুক্ত হচ্ছে গ্রিডে

বিজিএফসিএল জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের অধীন কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার শেষ করবে বাপেক্স। এতে জাতীয় গ্রিডে আরও ৫ এমএমসিএফডি গ্যাস যোগ হবে।

এ ছাড়াও চলতি ডিসেম্বরেই সিলেট-১০ এক্স, সিলেট-১১ এবং শ্রীকাইল-৫—এই তিনটি কূপের খননকাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরও দুটি কূপ—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-৬—এর ওয়ার্কওভার সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প সমাপ্ত হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং জ্বালানি খাতের চাপ অনেকটাই কমে আসবে।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর

উম্মে সাউদা তাবাচ্ছুম চট্টগ্রাম
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর

হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর

রাউন্ড অব ৩২-এর শেষ দিনে ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন দারুণ কিছু মুহূর্ত। টাইব্রেকার, অতিরিক্ত সময় ও শেষ মুহূর্তের উত্তেজনায় ভরপুর ছিল দিনের তিনটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মিশর। অন্যদিকে দিনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। যদিও পরাজিত হয়েও দুর্দান্ত লড়াইয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছে কেপ ভার্দে। এদিকে ঘানার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। পুরো ম্যাচজুড়ে রক্ষণ ও আক্রমণের দারুণ ভারসাম্য বজায় রেখে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নেয় দলটি। রাউন্ড অব ৩২-এর শেষ দিনের এই ম্যাচগুলো আবারও প্রমাণ করল, বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলও বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য।

রাউন্ড অব ৩২-এর পর্দা নামার পর আজকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। প্রথম দিনেই মাঠে নামবে কানাডা ও মরক্কো।

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

মো: মোস্তাকিম আল-হাসনাত ​দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামের চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডের খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ (৩ জুলাই) নিহতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।

​৩নং ফতেজংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল হক (দুলু) ও তার ছেলে জয়নাল আবেদীন কাবিলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়।

​খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান

​মানববন্ধনে অংশ নেওয়া শত শত মানুষ “হত্যাকারী সাদেকুল ও সাকিবের ফাঁসি চাই”, “পরিকল্পনাকারীদের উপযুক্ত বিচার চাই” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এ সময় নিহতের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, অত্যন্ত পরিকল্পিত ও নির্মমভাবে এই বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে মূল হোতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

​মহাসড়ক স্থবির, তীব্র যানজট

​বিক্ষোভকারীরা দশমাইল হাইওয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ থাকার কারণে রাস্তার দুই পাশে শত শত ভারী যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

​পুলিশের আশ্বাস ও পরিস্থিতি নিয়ন্ত্রণ

​ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে ও থানা পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা চালায়।
এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী
​বলেন, “মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
​পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। অবরোধ প্রত্যাহারের পর প্রায় কয়েক ঘণ্টা পর মহাসড়কে পুনরায় ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ১১ নম্বর পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করেছে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার আইনের বিধান অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়,
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে। অভিযোগ ও প্রশাসনিক পর্যালোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে চেয়ারম্যানের ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইউনিয়নের চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।