ইন্টারনেট বন্ধ করা যাবে না! গণভোট ২০২৬-এর ‘হ্যাঁ’ ভোটে কী কী মিলবে জানুন
ইন্টারনেট বন্ধ করা যাবে না! গণভোট ২০২৬-এর ‘হ্যাঁ’ ভোটে কী কী মিলবে জানুন
ইন্টারনেট বন্ধ করা যাবে না! গণভোট ২০২৬-এর ‘হ্যাঁ’ ভোটে কী কী মিলবে জানুন
গণভোট ২০২৬: ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অর্থ কী—জনসচেতনতা প্রচারণায় প্রধান উপদেষ্টার কার্যালয়
দেশের রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নির্ধারণে আসন্ন গণভোট ২০২৬ ঘিরে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’—এই স্লোগান সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ফলাফল কী হতে পারে, তা স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে গণভোট সংক্রান্ত একটি সচেতনতামূলক লিফলেট প্রকাশ করা হয়। লিফলেটটির শিরোনাম—
‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’।
গণভোটে ‘হ্যাঁ’ বললে কী পরিবর্তন আসবে
প্রচারিত সচেতনতা কার্ডে প্রশ্ন রাখা হয়েছে—আপনি কি এমন একটি বাংলাদেশ চান, যেখানে—
-
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে
-
কোনো দল এককভাবে ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না
-
সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে
-
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হবে
-
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না
-
সংসদে নারীদের প্রতিনিধিত্ব ধাপে ধাপে বৃদ্ধি পাবে
-
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা হবে
-
বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে
-
নাগরিকদের মৌলিক অধিকার আরও সম্প্রসারিত হবে, যেমন—ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না
-
দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা দিতে পারবেন না
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে স্পষ্ট ভারসাম্য বজায় থাকবে
লিফলেটে জানানো হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে এসব সংস্কার কার্যকর হবে।
অন্যদিকে, ‘না’ ভোট দিলে এই পরিবর্তনগুলোর কোনোটি বাস্তবায়িত হবে না।
নাগরিকদের উদ্দেশে বার্তা
প্রচারপত্রের শেষাংশে নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে—
“মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।”
গণভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দুটি সরকারি ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
www.gonovote.gov.bd
www.gonovote.bd
