খুঁজুন
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
আজঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
শিরোনাম
নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার পাবিপ্রবি শিক্ষার্থী সাগরিকা খাতুনের পরিবারের ওপর সশস্ত্রী হামলা: জমি দখলের নামে তাণ্ডব ও প্রাণনাশের আশঙ্কা পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও ৯০ কেজি পলিথিন জব্দ পাবিপ্রবি ছাত্রীদের গণতন্ত্র হলে সিসিটিভি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ! নিরাপত্তার নামে নজরদারি নাকি ছাত্রীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে! আনসার সদস্য এমরানের প্রতারণা ফাঁস শিশু ভর্তি পরীক্ষা বাংলাদেশ: শৈশব নাকি প্রতিযোগিতার যুদ্ধ? RS Fahim Arrest: মিরপুরে ‘মব’ নাটক! ৫টি চাঞ্চল্যকর তথ্য ফাঁস পিএসএল ২০২৬: লাহোরকে হারিয়ে করাচি কিংসের শ্বাসরুদ্ধকর জয় আজকের স্বর্ণের ভরি কত? ২২ ক্যারেট দামে নতুন আপডেট SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে বড় চমক! প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবিপ্রবি উপাচার্য গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ফাঁস! ঈদের আগেই বেনাপোল বন্দরের শ্রমিকদের মুখে হাসি! অগ্রিম বেতন-বোনাস দিল শ্রমিক ইউনিয়ন বিশ্বব্যাংকের প্রকল্পে রাজীব খাদেমের ব্যপক অনিয়ম – ১২ কোটির প্রকল্পে ৩ কোটিই ঘুষ! মানিকগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- সিএনজি ক্ষতিগ্রস্ত আহত ২ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন ময়লার স্তূপ নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড় রুয়েটে দ্বিতীয় ধাপের পরও ফাঁকা ১৫৫ আসন আদালতের নির্দেশ অমান্য করে দখল! মানিকগঞ্জে চাচা–ভাতিজা বিরোধ চরমে মানিকগঞ্জে খুচরা ডিলারদের নিবন্ধন ও টি-লাইসেন্স দাবিতে মানববন্ধন পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া: ইরান ইস্যুতে খাজা আসিফের বিস্ফোরক মন্তব্য দেশজুড়ে বিক্ষোভে নিহত ২০ পদ্মার পাড়ে প্রেমিক-প্রেমিকা জিম্মি! ‘অনৈতিক’ অভিযোগ তুলে টাকা ও মোবাইল ছিনতাই ইরানে ভয়াবহ বিমান হামলা! বিস্ফোরণে কাঁপছে তেহরান – মৃতের সংখ্যা ছাড়াল ৭৪২ মানিকগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচার বাড়ি দখলের অভিযোগ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ! উপসাগরে আগুনের আঁচ! ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইসরাইল লক্ষ্য করে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনে কেঁপে উঠল দেশ

ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

এইচ এম আব্দুল কুদ্দুস | ঝালকাঠি
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৪ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।

আটক মো. শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা ও নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে। তার বাড়ি নলছিটি পৌর শহরের থানার পুল এলাকায়।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৫ জানুয়ারী) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়

নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়

দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এখন জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। পড়াশোনার সুষ্ঠু পরিবেশের বদলে ক্যাম্পাসগুলোতে এখন আলোচনা হচ্ছে গভীর রাতের বিশৃঙ্খলা, শ্লীলতাহানি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নৈতিক স্খলন নিয়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত শোরগোল

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গতকাল এক নজিরবিহীন বিশৃঙ্খলার চিত্র দেখা গেছে। রাত ১১টা থেকে ১২টা পেরিয়ে গেলেও ক্যাম্পাসের অভ্যন্তরে উচ্চশব্দে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টি চলার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক এলাকায় অবস্থিত এই ক্যাম্পাসে গভীর রাত পর্যন্ত এমন আওয়াজ অসুস্থ রোগী ও সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। প্রশাসনিক তদারকি না থাকায় গভীর রাতেও শিক্ষার্থীদের এমন বেপরোয়া আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির ভূমিকা নিয়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ছায়া

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা একসময় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ছিল, বর্তমানে সেখানে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। সম্প্রতি বহিরাগত এক নারীকে ক্যাম্পাসে এনে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে চলে এসেছে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সিসিটিভি ক্যামেরা অকেজো থাকা এবং প্রক্টরিয়াল বডির নির্লিপ্ততার কারণেই ক্যাম্পাস এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর চিত্র

শুধু এই দুটি প্রতিষ্ঠানই নয়, দেশের অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়েও অস্থিরতা বিরাজমান:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে নিয়মিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ছাত্রীদের হেনস্তা এবং সিট বাণিজ্য নিয়ে অস্থিরতা কাটছেই না।

ঢাকা বিশ্ববিদ্যালয়: গত কয়েক মাসে ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য এবং ছোটখাটো চুরির ঘটনা থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয়ের চিত্র সংবাদ শিরোনাম হয়েছে বারবার।

বিশেষজ্ঞ অভিমত

সমাজবিজ্ঞানীদের মতে, বিচারহীনতার সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবই এই অবস্থার প্রধান কারণ। ছাত্র রাজনীতি যখন কল্যাণের বদলে পেশীশক্তিতে রূপান্তরিত হয়, তখন শিক্ষার পরিবেশ এমন ‘নষ্টামিতে’ ভরে ওঠা অস্বাভাবিক কিছু নয়।

অভিভাবকদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র সার্টিফিকেট প্রদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও শুদ্ধাচার নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। অন্যথায় দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলো কেবল বিশৃঙ্খলার কারখানায় পরিণত হবে।

শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১২। রোববার সন্ধ্যায় উপজেলার রুপপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানের বিবরণ

​র‍্যাব-১২, সিপিসি-২ (পাবনা) ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহজাদপুরের রুপপুর এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে সেখানে অভিযান চালায় র‍্যাব।

​র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ আকছেদ আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আকছেদ আলী ওই এলাকার মৃত হাজী শুকুর আলীর ছেলে।

​উদ্ধারকৃত মালামাল

​তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে নিচের মালামালগুলো জব্দ করা হয়:

​নিষিদ্ধ ইস্কাফ সিরাপ: ১৩৮ বোতল।

​নগদ টাকা: ১০,০০০ (দশ হাজার) টাকা।

​আইনি পদক্ষেপ

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাকে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার

গোলাম কিবরিয়া
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার

রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার

রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার এবং বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, একই রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

(more…)